ঢাকাশনিবার , ৩ মার্চ ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাটার মাস্টার ‘অসহায়’!


মার্চ ৩, ২০১৮ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত তারকা মুস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে তার হাড় কিপ্টে বোলিং দেখে আসছেন দর্শকরা। কিন্তু শেষ ম্যাচে ইসলামাবাদের বিপক্ষে তাদের ম্যাচটি গড়ায় সুপার ওভারে। আর সুপার ওভারে আন্দ্রে রাসেলের ব্যাটিং ঝড়ের কাছে ‘অসহায়’ হয়েই থাকল মুস্তাফিজের কাটার ও স্লোয়ার। এক ওভারে প্রয়োজনীয় ১৫ রান তুলে নিয়ে জয় পেয়েছে ইসলামাবাদ ইউনাইটেড।

তবে এবারের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শুরু থেকেই দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজ। প্রথম ম্যাচ থেকেই উইকেট নেওয়া থেকে শুরু করে রান দেওয়ায় হাড় কিপ্টে ছিলেন তিনি। কিন্তু টানা তিন ম্যাচ পর গত রাতে সুপার ওভারে আর হাড় কিপ্টে থাকতে পারলেন না তিনি।

এর আগে শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১২১ রান করে ইউনাইটেড। ৩৬ বলে ৩টি ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩৪ রান করেন জেপি দুমিনি। ২১ বলে ১টি চার ও ২টি ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন হুসাইন তালাত। ৪ ওভারে ৩৯ রান দিয়েছেন মুস্তাফিজ। উইকেট নিয়েছেন ১টি।

জবাবে আগা সালমানের ৩৫ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৪৮ রানে জয়ের আশা জাগায় লাহোর। কিন্তু শেষ দিকে নিয়মিত উইকেট হারিয়ে তারা ১৯.৪ ওভারে ১২১ রানে গুটিয়ে গেলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে আগে ব্যাট করে ১ উইকেটে ১৫ রান করে লাহোর।

এরপর লাহোর অধিনায়ক বল তুলে দেন ‘কিপ্টে’ মুস্তাফিজের হাতে। কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি বাঁ-হাতি এই পেসার। তার করা সুপরা ওভারের প্রথম ৫ বলে ১৩ রান তুলে ফেলে ইউনাইটেড। আর শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে দেন ক্যারিবিয়ান মারকুটে ব্যাটসম্যান আন্দ্রে রাসেল।

স/মা