শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে কাউকে কাইজ্জ্যা-মারামারী করতে দেওয়া যাবে না -লাবু চৌধুরী এমপি
আবু নাসের হুসাইন, সালথা।। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দল মত নির্বিশেষে কোন অবস্থাতেই, কাইজ্জা-মারামারী ও ভাংচুর করতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি করেছেন, ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবার লাবু চৌধুরী।
তিনি বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রয়োজনে প্রশাসনের সাথে থেকে সংঘর্ষকারীদের প্রতিহত করা হবে। শান্তি বজায় রাখতে কারো সুপারিশ গ্রহন করা হবে না।
রবিবার (২২ জানুয়ারি) বিকাল তিনটায় নগরকান্দা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইনুল হকের সভাপতিত্বে
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

