ঢাকারবিবার , ১০ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাঁঠালিয়ায় শাহজাহান ওমরের উপস্থিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

admin
ডিসেম্বর ১০, ২০১৭ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কাঁঠালিয়ায় শাহজাহান ওমরের উপস্থিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১০

মোঃমোছাদ্দেক বিল্লাহ,ঝালকাঠিঃ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন নিজাম মীরবহরের পিতা আলতাফ হোসেন মানিক মীর বহরের রুহের মাহফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে মোবাইল ছবি তোলাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাকির হোসেন কবিরের প্রাইভেট কার।  শনিবার শেষ বিকেলে উপজেলা আমুয়া গ্রামের মীরবহর বাড়ীর সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় বিএনপি কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তম উপস্থিত ছিলেন। আহতরা হলেন- বিএনপি কর্মী নজরুল ইসলাম, এনায়েত হোসেন, ছাত্রদল কর্মী সোহেল হাওলাদার, হেলাল জমাদ্দার, মারজু ও তার ছোট ভাই মইন মুন্সি, আরাফাত, রিয়ান আকন। আহত নজরুল, মারজু ও মইনকে আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাকির হোসেন কবির হাওলাদার জানান, ছাত্রদল কর্মী সোহেল মোবাইল ফোন দিয়া অনুষ্ঠানের ছবি তোলার সময় ছাত্রদল নেতা মারজু সোহেলের মোবাইল ছিনিয়ে নেয়। বিষয়টি অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিষ্টার এম শাহজাহান ওমরকে জানাইলে মারজু ক্ষিপ্ত বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কাঁঠালিয়া থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মামলার প্রস্তুতি নিচ্ছেন।

স/মা