ঢাকামঙ্গলবার , ১৬ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে কলেজ শিক্ষক ও সাবেক ছাত্রলীগ নেতার হাত ও পা কেটে দিয়েছে সন্ত্রাসীরা

admin
মার্চ ১৬, ২০২১ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে কলেজ শিক্ষক ও সাবেক ছাত্রলীগ নেতার এক হাত ও এক পা কেটে দিয়েছে সন্ত্রাসী

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে কলেজ শিক্ষক জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান মিন্টুকে কুপিয়ে এক হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে সন্ত্রাসীরা।

গুরুত্বর আহত অবস্থায় আতাউর রহমান মিন্টুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে কুড়িগ্রাম-রংপুর মহা সড়কের কাঠালবাড়ী ও জেলা শহরের শহীদ মিনার এলাকায় সড়ক অবরোধ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ২ টার দিকে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পালপাড়া এলাকায় এক ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ ও পুলিশ জানায়, দুপুর ২ টার দিকে আতাউর রহমান মিন্টু ওই এলাকায় আসলে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের কোপে আতাউর রহমান মিন্টুর এক হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা বীরদর্পে সেখান থেকে চলে যায়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়।

আতাউর রহমান মিন্টু ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেনের ২য় ছেলে ও কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজর শিক্ষক বলে জানা গেছে।

রাজারহাট থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত মিন্টুকে গুরুত্বর অবস্থায় রংপুরে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।

স/এষ্