ঢাকাশুক্রবার , ২৬ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কলারোয়া প্রেসক্লাবে ৫ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

admin
মে ২৬, ২০১৭ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দার:
সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবে শুক্রবার সকালে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পাইলট হাইস্কুল মার্কেটের দ্বিতীয় তলায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি শেখ মোসলেম আহমেদ, হাসান মাসুদ পলাশ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক এম এ সাজেদ, কার্যনির্বাহী সদস্য সাবেক সভাপতি প্রভাষক এম এ কালাম, গোলাম রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, আব্দুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য মনিরুল ইসলাম মনি, মাসুদ রানা, প্রভাষক সাইফুল ইসলাম, জাকির হোসেন ও সুজাউল হক সুজা প্রমুখ। আলোচনা শেষে বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার এক মাস পূর্বে উপস্থিত সকল কর্মকর্তা ও সদস্যদের সম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে দিয়ে সিনিয়র সাংবাদিক আব্দুর রহমানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক গোলাম রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, আব্দুর রহমান, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান। নবগঠিত আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সমঝোতা বা নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

স/এষ্