কলারোয়া প্রেসক্লাবে জরুরী সভা, ৭ সদস্যকে অব্যাহতি
ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের এক জরুরী সভা রোববার সন্ধ্যায় থানা মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংগঠনিক কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: প্রেসক্লাবের ৭ সদস্যের অব্যাহতি প্রদান। প্রতিষ্ঠানের ঐক্য-সংহতি বিনষ্ট ও গঠনতন্ত্রী পরিপন্থী কর্মকান্ডের কারণে গোলাম রহমানসহ ৭ সদস্যের অব্যাহতি দানের বিষয়ে এ জরুরী সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। অব্যাহতিপ্রাপ্তরা হলেন: গোলাম রহমান, এমএ কালাম, শেখ মোসলেম আহমেদ, আব্দুর রহমান, আরিফ মাহমুদ, কেএম আনিছুর রহমান ও মাসুদ রানা। সভায় উপস্থিত ও আলোচনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সভাপতি হাসান মাসুদ পলাশ ও প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আকবার আলী এবং নির্বাহী সদস্য শেখ জুলফিকারুজ্জামান, রাশেদুল হাসান কামরুল, নজরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম লিটন।
স/মা

