কলারোয়া প্রেসক্লাবের প্রথম কার্যদিবস শুরু
ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা ব্যুরো প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় নবগঠিত প্রেসক্লাবের প্রথম কার্য দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে নবগঠিত কমিটির সভাপতি শিক্ষক দীপক শেঠের সভাপতিত্বে প্রেসক্লাবের স্মৃতিচারণের মধ্যে সাংগঠনিক ও সংবাদ সংগ্রহের বিষয়ে বেশি গুরুত্ব দিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সভাপতি হাসান মাসুদ পলাশ ও প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আকবার আলী এবং নির্বাহী সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, মাস্টার রাশেদুল হাসান কামরুল, মাস্টার নজরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ।
স/মা

