ফিরোজ জোয়ার্দ্দার:
সাতক্ষীরার কলারোয়ায় পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার সীমান্তবর্র্তী মাদরা ও রামভাদ্রপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল মাদরা গ্রামের আবুল হোসেনের ছেলে ইয়াবা বিক্রেতা সাগর হোসেন (৩৫) ও রামভাদ্রপুর গ্রামের সলেমানের ছেলে সাঈদুর ইসলাম (৪০)। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক সেলিম রেজা ওই রাতে অভিযান চালিয়ে মাদরা মোড় আবুলের চায়ের দোকানের সামনে থেকে ১০ পিচ ইয়াবাসহ বিক্রেতা সাগরকে আটক করে। অপরদিকে থানার এএস আই রফিকুল ইসলাম অভিযান চালিয়ে ওই রাতে রামভাদ্রপুর গ্রাম থেকে ২৫ পিচ ইয়াবাসহ সাইদুরকে আটক করে। এ ব্যাপারে আটকদের বিরুদ্ধে থানায় পৃথক ২টি মাদক দ্রব্য মামলা নং (৪৩-৪৪) ২০/৪/১৭ দায়ের করা হয়ে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
স/ এষ্

