ফিরোজ জোয়ার্দ্দার :সাতক্ষীরার কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে শনিবার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কমিটির সদস্য সচিব উত্তম কুমার রায়। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার আবু বক্কর সিদ্দিকী, উপজেলা কমান্ডার গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, আলিবদ্দিন সরোয়ার, রবিউল ইসলাম, সাংগঠনিক কমান্ডার আবুল হোসেন, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী গাজি প্রমুখ। এসময় তাদের সহযোগিতা করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আখতারুজ্জামান, এসআই এমদাদ, তারেক হাসান, জাহাঙ্গীর হোসেন। আলোচনা সভা শেষে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে অনলাইনের মাধ্যমে ১২৬ জন মুক্তিযোদ্ধার নাম তালিকা ভুক্তিকরণের আবেদন যাচাই করা হয়।
স/শা

