ঢাকাবৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়ায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পক্ষ থেকে নবাগত নির্বাহী অফিসারকে সংবর্ধনা

admin
আগস্ট ৩১, ২০১৭ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার,

সাতক্ষীরার কলারোয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি মনিরা পারভীনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে লোহাকুড়ায় অবস্থিত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়াম রুমে এই সংবর্র্ধনা দেওয়া হয়। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান পূর্র্বক এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান ডাক্তার আনিছুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যাক্ষ ডাক্তার এম এ বারিক। অনুষ্ঠানে সংবর্র্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।

কলেজের সহকারী প্রভাষক হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ আবু নছর, শিক্ষাবিদ এম এ ফারুক, মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য ফেরদৌসি আরা, কলেজের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, শরিফুল ইসলাম, মাহবুবুুর রহমান, ফাতেমা খাতুন, আফিফা খাতুন, রাজিয়া সুলতানা, অমিত কুমারসহ কলেজের সকল কর্মকর্তাবৃৃন্দ প্রমুখ। আলোচনা সভার শুরুতেই নবাগত উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনকে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অনুষ্ঠান শেষে উপহার দেওয়া হয়।

স/মা