ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার,
সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথকে স্বপরিবারের একটি চিত্র ছবি অংকন উপহার প্রদান করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের অফিস রুমে উপস্থিত হয়ে নিজের কৃতিত্বের স্মারকটি সম্প্র্রতি নিজ হাতে অংকন করে অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের হাতে তুলে দেন ঐতিহ্যবাহী শিক্ষা বিদ্যাপিঠ জিকে,এমকে পাইলট মডেল হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র শিশু চিত্র শিল্পী নাঈম হাসান শাওন। কাগজে পেন্সিলের ঘর্ষনের সংমিশ্রনে ওই ছবির সৌন্দর্য সত্যি যে কাউকে বিমোহিত করবে। বিপ্লব কুমার নাথের একটি ছবির প্রায় হুবুহু অংকন করে অনেককে মুগ্ধ করেছে শিক্ষার্থী শাওন।
আর সেই আঁকা ছবিটি বাঁধিয়ে উপহার হিসেবে তুলে দিলেন স্বয়ং অফিসার ইনচার্র্জকে। এসময় থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ চিত্র শিল্পী শাওনকে প্রশাংসিত করে বলেন, তোমরা এগিয়ে যাও আগামীর প্রজন্মের জন্য। গুনী চিত্র শিল্পী জয়নুল আবেদীন যেভাবে ছবি এঁকে সারা বিশ্বে প্রশাংসিত হয়েছে ঠিক তেমনি ভাবে তুমিও সারা বিশ্বে প্রশাংসিত হও। একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যে বর্তমান সমাজে তরুনরা অনেকেই মাদকাসক্ত। তোমরা সেদিকে না যে নিজেদের পড়াশুনায় মনোযোগী করো। পিতা-মাতার আর্শিবাদ ছাড়া সমাজে কোন কিছু করা সম্ভাব না। বড় হয়ে তোমরা দেশ ও জাতীর সেবার নিজেদের নিয়োজিত করো সেটাই তোমাদের জন্য আমার আর্শিবাদ। উপহার প্রদান করার সময় আরও উপস্থিত ছিলেন দশম শ্রেনির ছাত্র জুবায়ের ও প্রনায়।
স/মা

