কলারোয়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে এক নারী আটক
ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা ব্যুরো প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় মাদরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে এক নারীকে আটক করেছে সীমান্তরর্ক্ষী বিজিবি সদস্যরা। শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস ৫আরবি’র নিকট সোনাই নদীর ধার থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাংলাদেশী নারী মুন্সিগঞ্চ জেলার সিংড়া থানার ধড়লা বাজার এলাকার স্বামী পরিত্যাক্ত আসমা আক্তার (৩০)। পরে সন্ধ্যায় তাকে থানা পুলিশে সোপার্দ করে বিজিবি।
স/মা

