কলারোয়ায় সীমান্তে ভারতীয় সীসাসহ চোরাকারবারী আটক
ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় কাকডাঙ্গা সীমান্তে বিজিবি’র সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে চোরাচালানী সীসাসহ এক চোরাকারবারীকে আটক করেছে। মঙ্গলবার রাতে উপজেলার গাড়াখালি সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস-এর ৫আরবি’র নিকট থেকে তাকে আটক করা হয়। আটক চোরাকারবারী হলো কুঠিবাড়ি গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে মারুফ হোসেন। কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার সানজাহান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতে তার নেতৃত্বে টহলরতকালে চোরাচালানীরা অবৈধভাবে ভারত থেকে ভারতীয় সীসা পাচার করে এনে বাংলাদেশের সীমান্ত এলাকায় প্রবেশ করে। এসময় বিজিবি চোরাচালানীদের তাড়া করে ১টি বস্তাসহ চোরাকারবারী মারুফকে আটক করেন এবং অন্যরা পালিয়ে যায়। পরে বস্তা থেকে ২প্যাড ভারতীয় জুয়েলারী সীসা উদ্ধার করা হয়। উদ্ধাকৃত সীসার ওজন ৮৪ কেজি আনুমানিক মূল্য ৮৪হাজার টাকা। এ ঘটনায় কাকডাঙ্গা ক্যাম্পের হাবিলদার সানজাহান আলী বাদী হয়ে কলারোয়া থানায় চোরাচালান আইনে একটি মামলা দায়ের করেন এবং উদ্ধাকৃত সীসাসহ চোরাকারবারী মারুফকে থানা পুলিশে সোপার্দ করে।
স/মা

