ঢাকামঙ্গলবার , ২৩ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কলারোয়ায় সাংবাদিক ফিরোজ জোয়ার্দ্দারকে সন্মাননা স্মারক প্রদান 

admin
মে ২৩, ২০১৭ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় সাংবাদিক ফিরোজ জোয়ার্দ্দারকে সাপ্তাহিক অপরাধ অনুসন্ধানের পক্ষ থেকে সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার বিকালে ঢাকা তোপখানা সেগুনবাগিচার কার্যালয়ে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সাপ্তাহিক অপরাধ অনুসন্ধানের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ২০১৬-১৭ বছরের সাপ্তাহিক অপরাধ অনুসন্ধানের প্রকাশিত অনুসন্ধানীমূলক সেরা প্রতিবেদনে সারা বাংলাদেশ থেকে ৩য় স্থান অধিকার করায় তাকে এই সন্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান বিচারপতি জনাব মোহাম্মাদ মমতাজ উদ্দিন আহমেদ। সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম কাজলের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান (চিত্র নায়ক ফারুক), জাতীয় প্রেস কাউন্সিলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূইয়া, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও জাতীয় প্রেস কাউন্সিলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও মফস্বাল সাংবাদিকের পক্ষে মাহমুদুল হাসান (কামারখালী) এবং ফিরোজ জোয়ার্দ্দার (কলারোয়া)। এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন পত্রিকাটির নিবার্হী সম্পাদক আক্তার হোসেন, যুগ্ন সম্পাদক ফরহাদ বাঁধন মৌ, সহযোগী সম্পাদক মাজেদুর রহমান রনি, আইন উপদেষ্টা এ্যাড এইচ এম মনিরুজ্জামান, এ্যাড জাকির হোসেন, এ্যাড মোখলেছুর রহমান তোফায়েল, সিনিয়র রিপোর্র্টার ফেরদৌস করিম জিন্নাহ, মামুনুর রশিদ, ব্যুরো প্রধান কামনাশীষ দত্ত পিন্টু (চট্রগ্রাম), সুুমন দাস অভি (বরিশাল), কাউসার মাহমুদ (রাজশাহী) প্রমুখ। আলোচনা সভা শেষে সকল সাংবাদিকগনকে সাপ্তাহিক অপরাধ অনুসন্ধানের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় এবং রাতে এক মনোঞ্চ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাপ্তাহিক অপরাধ অনুসন্ধানের বার্তা সম্পাদক ইব্রাহিম হোসেন।

স/এষ্