ঢাকাসোমবার , ২৫ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়ায় সম আনারুল ইসলাম স্মৃতি ফুটবল টুনার্মেন্টের ফাইনাল অনুষ্ঠিত

admin
ডিসেম্বর ২৫, ২০১৭ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মোখলেছুর রহমান, কলারোয়ার সংবাদদাতা :

সাতক্ষীরার কলারোয়ায় জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান সম আনারুল ইসলাম স্মৃতি ফুটবল টুনামের্ন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বাল্য বিবাহ, মাদক, জঙ্গীকে না বলি এসো ফুটবল খেলী- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বিকালে খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে খোরদো পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাসানুজ্জামান রিপনের সার্বিক সহযোগিতায় হাড্ডাহাড্ডি লড়ায়ে কেশেবপুর নিধি স্পোটিং ক্লাব বনাম খোরদো কপোতাক্ষ ফুটবল একাদশের মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলাটি শুভ উদ্বোধন ঘোষনা করে মাঠে খেলোয়ারদের সাথে পরিচিত হন কেন্দ্রীয় ওয়ার্কার্স পাটির পলিট বুরো সদস্য এড মোস্তফা লুৎফুল্লাহ এমপি।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন দেখে খালেদার জিয়ার চোঁখ নষ্ট হয়ে গেছে। তিনি চোঁখে কিছু দেখতে পান না। দেশের এত উন্নয়ন চিত্র দেখে কার না ভাল লাগে। কিন্তু খালেদা জিয়া আমার নেত্রী শেখ হাসিনাকে ছোট করার জন্য মিথ্যা ওকিল নোটিশ পাঠিয়ে ক্ষমা চাইতে বলেছেন। ক্ষমা চাওয়া খালেদা জিয়ার উচিত।
কারণ তিনি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছোট করে বাংলাদেশকে বিশ্বের কাছে হেও পতিপন্ন করেছেন। শেখ হাসিনাকে হেও প্রতিপন্ন করায় তীবৃ নিন্দা ও প্রতিবাদ করি।

এদিকে তার কু পুত্র তারেক জিয়া বিদেশে দেশের সম্পদ লুট করে বিলাসিতায় জীবন যাপন করছেন। তারেক জিয়া দেশকে ভাল চাইনা বলে তার নেতৃত্বে শেখ হাসিনাকে কয়েকবার হত্যার পরিকল্পানা চালিয়ে ব্যার্থ হয় জঙ্গী সংগঠন।
তাই এই জঙ্গী সংগঠনের নেতৃত্বদাতা হলেন খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া। তিনি বিদেশে বসে দেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে বিদেশের কাছে। অভিযোগ যতই করেন কোন লাভ হবেনা বর্তমান প্রধানমন্ত্রীর অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই রির্বাচনে আসতে হবে।

সে জন্য আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের একত্রিত হয়ে সকল ভেদা ভেদ ভুলে গিয়ে সংগঠনকে শক্তিশালী এবং আগামী নির্বাচনে জয় লাভ করার জন্য কাজ করে যেতে হবে।

সুতারাং শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলকে আহবান করেন।
খেলার শুরুতেই আমন্ত্রীত অতিথীবৃন্দকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে লাল গাঁলিচা ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়।
পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবর রহমান মফের সভাপতিত্বে স্বাগত বক্তব্যর পর আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব নজরুল ইসলাম।

এ সময় তিনি বলেন মাদককে না বলি, সুস্থ, সুন্দর জীবন গড়ি। মাদক থেকে নিজেকে মুক্ত করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই আমরা সবাই সমাজকে মাদক ও জঙ্গীবাদ মুক্ত গড়ার লক্ষে কাজ করে যেতে চাই। আর খেলায় যারা জয়ী হয়েছেন তাদের জন্য আর্শিবাদ আর যারা হেরে গেছে তারা আগামীতে ভাল খেলার যোগ্যতা অর্জন করবে। এজন্য আগামী দিনে খেলায় হেরে যাওয়া টিম হবে অন্য মাঠের চাম্পিয়ান।

দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শেখ আব্দুল কুদ্দুস চুন্নু ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজানুজ্জামান লিটুর যৌর্থ পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব আসাদুজ্জামান বাবু, উপজেলা নিবার্হী কর্মকর্তা মনিরা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, ইউপি চেয়ারম্যানগন শামসুদ্দিন আল মাসুদ বাবু, মাস্টার নূরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, মনিরুল ইসলাম মনি, আলহাজ্জ্ব আব্দুল হামিদ সরদার, রবিউল হাসান, খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসানুজ্জামান রিপন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না, দফতার ও প্রচার- প্রকাশনা সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, প্রধান শিক্ষক রবিউল ইসলাম, শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রশিদ, রফিকুল ইসলাম মিলন, ওলিয়ার রহমান, বাবর আলী মধু, মহিলা ইউপি সদস্য আকলিমা খাতুন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রহমান মিঠু, ছাত্রলীগ নেতা ফরিদ খান, মিঠুন রাজ, নাহিদ পারভেজ, ইমাম, রানা, সোহেল ও সানী খানসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক দর্শকবৃন্দ প্রমুখ।

খেলাটি চলাকালে অতিথীসহ দর্শককে খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসানুজ্জামান রিপনের ব্যবস্থাপনায় নিজ হাতে চকলেট বিতরণ করেন।
টানটান উত্তেজনার মধ্যে দিয়ে ঘন্টা ব্যাপী খেলার মুখোমুখী হয়ে কেশেবপুর নিধি স্পোটিং ক্লাব বিরতির পর ২গোলে খোরদো কপোতাক্ষ ফুটবল একাদশকে পরাজিত করে চাম্পিয়ান ট্রাফি জিতে নেন।
এই টুনার্মেন্টের সেরা খেলোয়ার বিবেচিত হয়েছেন খোরদো কপোতাক্ষ ফুটবল একাডেমির খোকন।
খেলাটি পরিচালনা করেন শফিকুল ইসলাম মিঠু, মিয়া ফারুক হোসেন স্বপন, সাইফুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন তরুন ধারভাষ্যকার পলাশ হোসেন।

খেলা শেষে বিজয়ী দলকে চাম্পিয়ার ট্রাফির নগত অর্থ পুরস্কৃত করেন আমন্ত্রীত অতিথীবৃন্দ।

স/এষ্