ঢাকামঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়ায় শ্রমিকলীগের সভাপতির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

admin
সেপ্টেম্বর ১২, ২০১৭ ১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দার :
সাতক্ষীরার কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার সভাপতি আব্দুর রহিমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সোমবার সকালের দিকে কলেজ মোড়ে অবস্থিত শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্য্যালয় থেকে শ্রমিকলীগের উদ্দ্যোগে মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মনজুরুল ইসলাম মিঠুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদর্ক্ষিণ করে কলেজ মোড়ে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনজুরুল ইসলাম মিঠু। এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, যুগ্ন-সাধারণ সম্পাদক সরদার আব্দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, সাংগঠনিক সম্পাদক সম মোর্শেদ আলীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আব্দুর রহিমের উপর হামলাকারীদের তীব্র নিন্দ্রা জানাই এবং সাথে সাথে হামলাকারীদের খুঁজে বেড় করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী করি। উল্লেখ্য রোববার রাত সাড়ে ৮টার দিকে শ্রমিক ইউনিয়নের কার্য্যালয় থেকে মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কলেজ গেটের সামনে কে বা কারা আব্দুর রহিমকে গতিরোধ করে চা-পাতি, রামদা ও লোহার রড দিয়ে কতিপয় সন্ত্রাসীরা এলোপাতারী মারপিট করে জখম করেন। পথচারীরা তাকে উদ্ধার করে সরকারি হাসপাতালে ভর্তি করে দেয়। সন্ত্রাসীদের আক্রমনে তার সারা শরীল জখমের পরিণত হয়। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়।

স/এষ্