ফিরোজ জোয়ার্দ্দার
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার কলারোয়ায় স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক কিংবদন্তী শিক্ষক নেতা আলহাজ্জ্ব শেখ আমানুল্লাহ সারের ৪র্থ মৃত্যেু বার্ষিকী উপলক্ষে তার সমাধীতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ি ঝাঁপাঘাট গ্রামের সমাধীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এই শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। মরুহুম আমানুল্লাহ সারের নামে কলেজ শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের পক্ষ থেকে সাবেক ভারপ্রাপ্ত অধ্যাক্ষ আবুল খায়েরের নেতৃত্বে প্রথমে শ্রদ্ধা নেবেদন করা হয়। পরে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলার শাখার সভাপতি শিক্ষক নেতা আমানুল্লাহ আমান ও সাধারণ সম্পাদক আব্দুর রকিব শ্রদ্ধা নেবেদন করেন। একে একে বাকশিষ, কলারোয়া পাইলট হাইস্কুল, গার্লস পাইলট হাইস্কুল, মুক্তিযোদ্ধা সংসদ, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা আমানুল্লাহ সারের সমাধীতে শ্রদ্ধা নেবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলী গাজি, মুক্তিযোদ্ধা আলী আহম্মদ, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বাজার কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা ফারুক, এ্যাড শেখ কামাল রেজা, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, শিক্ষক রফিকুল ইসলাম, আক্তার আসাদুজ্জামান চান্দু, আনারুল ইসলাম, আবুল কালাম, সোলাইমান হোসেন, শাহাদাত হোসেন, কিশোর কুমার, আসাদুজ্জামান ও শেখ শাহাজান আলী শাহিনসহ স্কুল/কলেজের প্রধানগন প্রমুখ। শ্রদ্ধাঞ্জলী শেষে মরুহুম শেখ আমানুল্লাহ সারের আতœার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
স/মা

