ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা ব্যুরো প্রতিনিধি
কলারোয়ায় মৃত খাসির মাংস বিক্রির অভিযোগে জরিমানা
সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এক মাংস ব্যবসায়ীকে এক হাজার জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার পৌর সদরের হাসপাতাল রোডে মৃত আব্দুল মান্নান বিহারীর ছেলে ইসমাইল হোসেন খোকন নামের মাংস ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়। জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ওই মাংস ব্যবসায়ীর দোকানে বিক্রির জন্য রাখা মৃত খাসির মাংস উদ্ধার করা হয়। এসময় তাকে এ ঘৃণ্য অপরাধের জন্য ভ্রমামাণ আদালত ১হাজার টাকা জরিমানা আদায় করেন। উদ্ধারকৃত মৃত খাসির মাংস মাটিতে পুতে ফেলা হয়েছে। মাংস ব্যবসায়ী ইসমাইল বাজারের অনেক পুরানো একজন ব্যবসায়ী। তার মতো একজন স্বীকৃত ব্যবসায়ীর এ ধরনের অপরাধে বিস্মিত হয়েছেন বাজারের ক্রেতা সাধারণ।
স/মা

