ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার,
সাতক্ষীরার কলারোয়ায় অবৈধপথে অনুপ্রবেশ করার দায়ে মাদরা সীমান্তে এক মহিলাকে আটক করেছে বিজিবি। রোববার বিকালে উপজেলার উত্তর ভাদিয়ালী সোনাই নদীর ধার থেকে তাকে আটক করা হয়। আটক হল খুলনা জেলার দিঘলিয়া থানার লাখহাটি গ্রামের মৃত ইমরান শেখের মেয়ে রুবিনা শেখ (৩০)। মাদরা বিজিবি ক্যাম্পের হাবিলদার খসরুল আলম জানান-আটক মহিলা অবৈধভাবে ভারতের হাকিমপুর ক্যাম্প এলাকা দিয়ে বাংলাদেশের উত্তর ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩/৩ এর ৯ আরবির নিকট সোনাই নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে।
এ সময় তার নেতৃত্বে টহলরত বিজিবি’র সঙ্গীয় ফোর্সরা ওই মহিলাকে আটক করেন। পরে তাকে থানা পুলিশে সোপার্দ করা হয়। এ ব্যাপারে মাদরা ক্যাম্পের হাবিলদার খসরুল আলম বাদি হয়ে থানায় একটি পাসপোর্ট আইনে মামলা নং (৪২)২৭/৮/১৭ দায়ের করেন বলে জানা যায়।
স/মা

