ঢাকাবুধবার , ২২ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৫ব্যবসা প্রতিষ্ঠানে ১৭হাজার টাকা জরিমানা আদায়

admin
নভেম্বর ২২, ২০১৭ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে মাধ্যমে নোংরা পরিবেশে অনুমতি বিহিন প্লাস্টিকের বস্তায় চাল রাখার অপরাধে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এবং সেই সাথে সাথে তাদরেকে সতর্ক করে দিয়ে সঠিক পথে ব্যবস্থা পরিচালনা করার নির্দেশ দেয়। বুধবার সকালে উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম পৌর বাজারের মধ্যে অভিযানে বেত্রবত্রী হাইস্কুলের সামনে রউফ এন্টার প্রাইজের মালিককে প্লাস্টিকের বস্তায় চাল রাখার দায়ে ৩হাজার টাকা জরিমানা করেন। এরপর শ্রীপতিপুর রোডে গোলাম কুদ্দুসের প্রতিষ্ঠানে নোংরা পরিবেশে চাল রাখার জন্য ও রফিকুল ট্রেডার্সের মালিককে ৫ হাজার করে জরিমানা করেন। তারপর পৌর মার্কেট চালপর্ট্টির সাহেব আলীর চালের দোকানে ৩হাজার টাকা এবং মেহেদী হাসানের চালের দোকানে দু’জনেই প্লাস্টিকের বস্তায় চাল রাখার দায়ে ১হাজার টাকা জরিমানা করেন। সর্বমোট পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে ১৭হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন পাট উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার বড়াল, পাট উন্নয়ন সহকারী আমির হোসেন, থানার এএসআই আহসান হাবিব ও উপজেলা নিবার্হী অফিসের বেঞ্চ সহকারী আব্দুল মান্নান প্রমুখ।

স/এষ্