কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে গাঁজাসেবী যুবকের জরিমানা
ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় গাঁজা সেবনের দায়ে এক যুবককে জরিমানা করা হয়েছে। রোববার সকালে উপজেলার বুঝতলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে তাকে জরিমানা করেন উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে বুঝতলা বাজার এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন করার দায়ে নূর বক্র (২৫) কে আটক করে। পরে ওই স্থানে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৩হাজার টাকা জরিমান করা হয়। সে বড়ালী গ্রামের মৃত আবুল গাজীর ছেলে। আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন থানার এসআই সোলাইমান আক্কাস, এএসআই হালিম ও উপজেলা নিবার্হী অফিসের বেঞ্চ সহকারি আব্দুল মান্নান প্রমুখ।
স/মা

