ঢাকাবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়ায় পুলিশি অভিযানে ১৩০ বোতল ফেন্সিডিলসহ আরিফ আটক!

admin
আগস্ট ২৪, ২০১৭ ৩:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দার:
সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার ভোররাতে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসী হাজীরপাড়া গ্রামের জনৈক আব্দুুর সাত্তার মোড়লের বাড়ির পার্শ্বের রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফেন্সিডিল ব্যবসায়ী আরিফুজ্জামান আরিফ (২৭)। সে উপজেলার বোয়ালিয়া মাঝের পাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ জানতে পারেন যে, আটককৃত মাদক ব্যবসায়ী আরিফ ফেন্সিডিল পাইকারী ক্রয়-বিক্রয় করার জন্য এলাকায় মজুত করে রাখে। এ সময় থানার এসআই আজম মাহমুদ ওই এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আরিফকে ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আটক করেন। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেবনাথ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটক ফেন্সিডিল ব্যবসায়ী আরিফকে আসামি করে তার থানায় একটি মাদক মামলা নং (৩৪) ২৩/৮/১৭ দায়ের করা হয়েছে এবং আটক আরিফকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

স/এষ্