স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার কলারোয়ায় পৃথক অভিযানে ৬ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় উদ্ধার করেছে ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল। উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। রবিবার কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেবনাথ জানান, তাঁর নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলামের নেতৃত্বে এএসআই নূর আলী, এএসআই গোপাল চন্দ্র বৈদ্য শনিবার সন্ধ্যার দিকে উপজেলার রামকৃষ্ণপুর উত্তর পাড়া (মাঠপাড়া) গ্রাম থেকে আনোয়ার হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে আটক করে। সে পৌরসদরের গদখালী গ্রামের (কোল্ড ষ্টোর) পিছনে আবুল কাশেমের পুত্র। এসময় তার কাছ থেকে ৫বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। অপরদিকে অভিযান চালিয়ে মুরারীকাটি গ্রামের বধই মন্ডলের ছেলে জামির হোসেন (২৬), মির্জাপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে আজিমুজ্জামান (২৭), ভাদিয়ালী গ্রামের শহর আলীর ছেলে মনি দালাল(৩০), ঝিকরা গ্রামের মৃত মশিয়ার মোড়লের ছেলে আলি মোড়ল(২৮)ও কাজী হেলালের ছেলে কাজী বাবু(২৭) কে আটক করে থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে ওয়ারেন্ট ও নিয়মিত মামলা রয়েছে বলে জানা গেছে। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
স/মা

