ঢাকাবৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়ায় পুলিশি অভিযানে ফেন্সিডিলসহ ইলিয়াস আটক!

admin
সেপ্টেম্বর ৭, ২০১৭ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাত সাড়ে দিকে পৌরসদরের তুলশিডাঙ্গা ট্রাক স্ট্যান্ডের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফেন্সিডিল ব্যবসায়ী ইলিয়াস হোসেন (২৭)। সে উপজেলার লাঙ্গলঝাড়া কারিগর পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ জানতে পারেন যে, আটককৃত মাদক ব্যবসায়ী ইলিয়াস ফেন্সিডিল নিয়ে ওই এলাকায় অবস্থান করছে। পরে থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম ওই স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইলিয়াসকে ৫বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আটক করেন। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেবনাথ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটক ফেন্সিডিল ব্যবসায়ী ইলিয়াসকে আসামি করে তার থানায় একটি মাদক মামলা নং (৪) ৬/৯/১৭ দায়ের করা হয় এবং আটক ইলিয়াসকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স/মা