ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা ব্যুরো প্রতিনিধি
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
সাতক্ষীরার কলারোয়ার সীমান্তবর্তী হিজলদি গ্রামে এক শিশু কন্যা সুমাইয়া (১৮মাস) পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বেদনাবিধূর এ ঘটনাটি ঘটে বলে জানা যায়। শিশুর পিতার নাম নাসির মোড়ল। স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি সাংবাদিকদের জানান, শিশু সুমাইয়া বাড়ির পাশের পুকুরে কখন যে চলে যায়, তা কেউ দেখতে পায়নি। পরে পানিতে তার মৃতদেহ ভেসে উঠলে সকলের নজরে আসে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স/মা

