ঢাকাশনিবার , ২২ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কলারোয়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

admin
এপ্রিল ২২, ২০১৭ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দার, সাতক্ষীরা :
সাতক্ষীরার কলারোয়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই কর্মশালার আয়োজন করেন কৃষি অফিস। কর্র্মশারায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক (উপ-সচিব) নারায়ন চন্দ্র সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উচ্চ ফলনশীল উফশী পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পঁচন প্রকল্পের আওতায় পাট চাষীদের প্রশিক্ষণ দেয়া হয়। উপজেলা পাট উন্নয়ন দপ্তরের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়। অনুষ্ঠানে জেলা পাট কর্মকর্তা উজ্জ্বল কান্তি, যশোরের পাট কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলী, পাট অধিদপ্তরের উপজেলা উপ-সহকারী কর্মকর্তা আমীর আলীসহ বিভিন্ন পাটচাষীরা উপস্থিত ছিলেন। উন্নত পদ্ধতিতে পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পঁচন কলাকৌশল কর্মশালায় ৪০জনের মতো পাট চাষী প্রশিক্ষণে অংশ নেন বলে জানা গেছে।

স/ এষ্