ফিরোজ জোয়ার্দ্দার, স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার কলারোয়ায় বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামিসহ ৬জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার ভোররাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো সুলতানপুর গ্রামের রমজান আলীর ছেলে ডাক্তার আবুল দালাল(৩৬), হিজলদী গ্রামের মুনসুর আলীর ছেলে সাদ্দাম হোসেন(২৫),কেঁড়াগাছি গ্রামের সামসুল গাইনের ছেলে খায়রুল গাইন(৩৫), গাড়াখালী গ্রামের আব্দুর রশিদের ছেলে ওহিদুল ইসলাম(৩০),ভাদিয়ালী গ্রামের আব্দুল আলিমের ছেলে কামরুজ্জামান খান(৩৮) ও যশোরের চৌগাছা উপজেলার হেকতম আলীর ছেলে শওকত আলী (৫২)। আটকদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
স/মা

