ঢাকাবৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়ায় তলুইগাছা সীমান্তে গাঁজা উদ্ধার

admin
নভেম্বর ২৩, ২০১৭ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

কলারোয়ায় তলুইগাছা সীমান্তে গাঁজা উদ্ধার

ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় তলুইগাছা সীমান্তের বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে সীমান্তের মেইন পিলার ১৩/৫এস ৭ আরবি’র নিকট তলুইগাছা মাঠের মধ্যে মাদক চোরাচালানীদের তাড়া করে এই গাঁজা উদ্ধার করা হয়। ওই রাতে তলুইগাছা বিজিবি ক্যাম্পের হাবিলদার গোলাম কবিরের নেতৃত্বে সীমান্তে টহলকালে একদল মাদক চোরাচালানীকে তাড়া করেন। এসময় বিজিবির তাড়া খেয়ে ওই মাঠের মধ্যে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা থেকে ১২কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪২হাজার টাকা। তবে জব্দকৃত গাঁজা সাতক্ষীরা ৩৮/বিজিবি’র হেড কোয়াটারে জমা দেয়া হয়ছে বলে জানা যায়।

স/মা