ঢাকামঙ্গলবার , ৭ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কলারোয়ায় জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
মার্চ ৭, ২০১৭ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা কলারোয়ায় ইসলামিক ফাউন্ডেশন উদ্যোগে উপজেলা পর্যায়ের জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইফার কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষা প্রচার কেন্দ্রের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ক্বীরাত, ইসলামিক গান (হামদ/নাত), রচনা, আজান, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম ও উপজেলা মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার মহিদুল ইসলাম, এরশাদ আলী, শামসুর রহমান, আব্দুল মুকিম, হাফিজুর রহমানসহ ইসলামিক ফাউন্ডেশনের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক ফাইন্ডেশনের মডেল কেয়ারটেকার সিরাজুল ইসলাম।

স/শা