ঢাকাবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৭-এর উদ্বোধনী অনুষ্ঠান

admin
অক্টোবর ১২, ২০১৭ ৯:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা ব্যুরো প্রতিনিধি,

সাতক্ষীরার কলারোয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৭’এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নিবার্হী কর্মকর্তা মনিরা পারভীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইঁদুর দমন সফল করি, মাঠের ফসল ঘরে তুলি’’ এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন। এসময় তিনি বলেন, মাঠের ফসল ঘরে তুলে কৃষকরা তাদের সফলতা পাই। কিন্তু ঘরের ভিতরে ঈঁদুর থাকলে সেই ফসল নষ্ট করে ফেলে। ইঁদুর যেমন মানুষের জান-মালের ক্ষতি করে তেমনি সমাজকে নষ্ট করে ফেলে। তাই ইঁদুর নিধন করে ফসলের আগ্রহ বাড়াতে হবে বলে মনে করি। উপ-সহকারী কৃষি অফিসার শেখ আবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মহাসীন আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস প্রমুখ।

স/মা