ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়ায় চেয়ারম্যান নূরুল ইসলামের মহৎ উদ্দ্যোগে গাঁজাসেবীর জরিমানা

admin
নভেম্বর ১৮, ২০১৭ ৮:১০ পূর্বাহ্ণ
Link Copied!

কলারোয়ায় চেয়ারম্যান নূরুল ইসলামের মহৎ উদ্দ্যোগে গাঁজাসেবীর জরিমানা

ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় আর কোন দিন মাদক সেবন করবেনা বলে অঙ্গীকার করে রেহায় পেলেন এক গাঁজাসেবী। তবে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গাঁজা সেবন করার অপরাধে জরিমানা করা হয়েছে। এদিকে জীবন দিয়ে হলেও ইউনিয়ন থেকে মাদক মুক্ত ঘোষনা করার প্রত্যায় ব্যক্ত করেন ইউপি চেয়ারম্যান। ঘটনাটি শুক্রবার সকালে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদে ঘটে। মাদকসেবী লাঙ্গলঝাড়া মল্লিক পাড়া গ্রামের মৃত নজরুল মল্লিকের ছেলে রফিকুল মল্লিক (৩০)। ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম জানান, পরিবারের স্ত্রী-সন্তানের সামনে চেয়ারম্যান নূরুল ইসলাম গাঁজাসেবী রফিকুলকে একাধিক বার মাদক সেবন করার কথা বারন করলে সে আমলে নেইনি। এমনকি পায়ে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে স্ত্রী-সন্তানকে ঠিকমতো ভরন পোষন দিতে পারতো না সে। শুক্রবার সকালে বাড়িতে বসে গাঁজাসেবন করার সময় ইউপি চেয়ারম্যান জানতে পারলে ইউপি চৌকিদার দিয়ে গাঁজাসেবী রফিকুলকে গাঁজাসহ ইউপি ভবনে ধরে আনেন।

খবর পেয়ে উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম হাজির হয়ে গাঁজা সেবনের অপরাধে রফিকুলকে আটক করেন। আর কোন দিন মাদক সেবন করবেনা বলে আদালতের সামনে রফিকুল অঙ্গীকার করলে গাঁজাসহ তাকে ১হাজার টাকা জরিমানা করা হয়। এবং সেই সাথে সাথে জীবন দিয়ে হলেও ইউনিয়নকে মাদক মুক্ত করার প্রত্যায় ব্যক্ত করেন ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম। আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন থানার এসআই রফিক, ইউপি সদস্য কামরুজ্জামান, আওয়ামীলীগ নেতা কাদের মল্লিক, শামসু খা প্রমুখ। এদিকে ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলামের এমন মহৎ কাজে সাধুবাদ জানিয়েছেন যুব সমাজ। তারা বলেন যুব সমাজ ধ্বংসের মূল ঔষধ হলো মাদক। তাই শুধু ইউনিয়ন থেকে নয় সারা উপজেলাব্যাপী বড় বড় মাদক ব্যবসায়ীদের ভ্রাম্যামান আদালতের মাধ্যমে দীর্ঘ মেয়াদী সাঁজা দেয়ার দাবী করেন।

স/মা