ঢাকাসোমবার , ২৫ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়ায় খোরদো বড় দিন পালিত

admin
ডিসেম্বর ২৫, ২০১৭ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মোখলেছুর রহমান, কলারোয়ার সংবাদদাতা,
সাতক্ষীরার কলারোয়ায় ধর্ম যার যার’ কর্ম সবার- এই প্রতি পাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে খ্রিষ্টান ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড় দিন।
বড় দিন উপলক্ষে সোমবার সন্ধ্যার পর উপজেলার খোরদো খ্রিষ্টান পাড়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খোরদো খ্রিষ্টান ধর্ম পরিচালনা কমিটির সভাপতি রঞ্জিত মন্ডলের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মনিরা পারভীন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, ইউপি চেয়ারম্যানগন মাস্টার নূরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, মনিরুল ইসলাম মনি, আলহাজ্জ্ব আব্দুল হামিদ সরদার, গাজী মাহবুবর রহমান মফে, রবিউল হাসান, খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসানুজ্জামান রিপন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক রেজানুজ্জামান লিটু, দফতার ও প্রচার- প্রকাশনা সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রশিদ, ওলিয়ার রহমান, বাবর আলী মধু, মহিলা ইউপি সদস্য আকলিমা খাতুন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি শেখ আব্দুল কুদ্দুস চুন্নু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রহমান মিঠু প্রমুখ।
বড় দিনের অনুষ্ঠানে আগত অতিথীদেরকে কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
আর অতিথীবৃন্দও কমিটির নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

স/এষ্