ঢাকাশুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কলারোয়ায় কয়লা ইউনিয়নে আরাফাতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

admin
ফেব্রুয়ারি ২৪, ২০১৭ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৩নং কয়লা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ দলিয় প্রার্থী আরাফাত হোসেনের এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কয়লা বাজার চত্বরে পবিত্র কুরআন তেলয়াতের মাধ্যমে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। কয়লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এ সময় তিনি বলেন আগামী ৬ই মার্চ আপনারা কেহ বাড়িতে না থেকে র্নিভয়ে ভোট কেন্দ্র যেয়ে ভোট দেবেন। আরাফাত ভাল লোক, যোগ্য লোক তাকে আপনাদের ভোট দিতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে তার মনোনিত প্রার্থী আরাফাত হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিকের পরিচালনা নির্বাচনী জনসভায় আর বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আরাফাত হোসেন, জয়নগর ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব আব্দুল হামিদ সরদার, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মন্ময় মনির, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ আশিকুর রহমান মুন্না, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ মারুফ আহম্মেদ জনি, কয়লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিএম জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য শাহাবুদ্দিন, ইউপি সদস্য আলী মাহমুদ, মহিলা ইউপি সদস্য কাজল খাতুন। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আকিমুদ্দিন আকি, জাহাঙ্গীর হোসেন, এস এম মফিজুল হক, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, কাজী শাহাদাৎ হোসেন, আওয়ামীলীগ নেতা সরদার আনছার আলী, লিয়াকত আলী, ছোট খোকন, আর্মি খোকন, যুবলীগ নেতা শামিমুল ইসলাম মিলন, অসিম সানা জ্যোতি বসু, শাহিন হোসেন, তবিবর রহমান, আলমগীর হোসেন, মারুফ হোসেন, ছাত্রলীগ নেতা রায়হান হোসেন, ইলিয়াস হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

স/শা