কলারোয়ায় কাকডাঙ্গা সীমান্তে ভারতীয় গরুর মাংস উদ্ধার
ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় কাকডাঙ্গা সীমান্তে বিজিবি’র সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২৫কেজি ভারতীয় গরুর মাংস উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে উপজেলার ভাদিয়ালী সোনাই নদীর ধার থেকে এ মাংস উদ্ধার করা হয়। কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের এফএস আলিম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে তার নেতৃত্বে টহলরতকালে সোনাই নদীর ধারে চোরাচালানীরা অবৈধভাবে ভারত থেকে ভারতীয় গরুর মাংস পাচার করে এনে বাংলাদেশের সীমান্ত এলাকায় প্রবেশ করে। এসময় চোরাচালানীদের তাড়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা থেকে ২৫কেজি ভারতীয় মাংস উদ্ধার করা হয়। মাংস উদ্ধারের সময় বিজিবি কোন চোরাচালানীকে আটক করতে পারেনি। জব্দকৃত গরুর মাংসের আনুমানিক মূল্য ১০হাজার টাকা। জব্দকৃত গরুর মাংস বিজিবি ক্যাম্পে এনে মাটিতে পুতে বিনষ্ট করে ফেলেছে।
স/মা

