ঢাকারবিবার , ২০ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়ায় কাকডাঙ্গা সীমান্তে মহিলা আটক!

admin
আগস্ট ২০, ২০১৭ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার কলারোয়ায় কাকডাঙ্গা সীমান্তের টহলরত বিজিবি’র সদস্যরা বিনা পাসপোর্টে ১ মহিলাকে আটক করেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার গাড়াখালি সোনাই নদীর ধার থেকে তাকে আটক করা হয়। আটক মহিলা হল চন্দনপুুর ইউনিয়নের দাড়কি গ্রামের মৃত আছর আলীর স্ত্রী রমেসা বেগম (৪০)। কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েক ছালেউদ্দিন জানান, ওই দিন সন্ধ্যায় আটক মহিলা অবৈধভাবে ভারতের তারালী ক্যাম্প এলাকা দিয়ে বাংলাদেশের কেড়াগাছি সীমান্তের মেইন পিলার ১৩/৩এস ৫ আরবির নিকট গাড়াখালি সোনাই নদী পার হয়ে বাংলাদেশের ভূখন্ডের মধ্যে প্রবেশ করলে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে থানায় সোপার্দ করা হয়। এ ব্যাপারে কাকডাঙ্গা বিজিবি’র পক্ষ থেকে আটক মহিলার বিরুদ্ধে থানায় একটি পাসপোর্র্ট আইনে মামলা নং (২৬) ১৯/৮/১৭ দায়ের করেন বলে জানা যায়।

স/মা