ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কলারোয়ায় কাকডাঙ্গা সীমান্তে নারী পুুরুষ শিশুসহ ৮ ব্যক্তি আটক

admin
এপ্রিল ১৫, ২০১৭ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দার:
সাতক্ষীরার কলারোয়ায় কাকডাঙ্গা সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসায় অপরাধে নারী পুরুষ ও শিশুসহ ৮ ব্যক্তিকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে সীমান্তরক্ষী বিজিবি। শুক্রবার ভোররাতে কেঁড়াগাছি সীমান্তের মেইন পিলা ১৩/৩ এস এর ৫ এবং ৬ আরবি’র নিকট থেকে বিজিবি’র পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল খুলনার জেলার কয়রা থানার পাতাখালি গ্রামের মৃত বাবর আলি মোল্যার ছেলে মুজাহিদ মোল্যা (২৯) মুজাহিদের স্ত্রী শিউলি আক্তার (২৬) তাদের ২ শিশু ছেলে আরিফ (৫) ও রহিম (৯) যশোর জেলার অভয় নগরের সিদ্দির পাশা গ্রামের গোলাম আম্বিয়ার স্ত্রী রশিদা বেগম (২৮) পটুয়াখালি জেলার রাঙা বালি থানার চরমন্ডল গ্রামের লতিফ মৃধার দুই মেয়ে খুকী বেগম (৩০) রেহেনা খাতুন (৪০) ও কাওছার মিস্ত্রির শিশু মেয়ে সুমাইয়া আক্তার (১০)। কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েক আব্দুল আজিজ ও জাকির জানান, শুক্রবার ওই সময় সীমান্ত এলাকায় টহলকালে অবৈধভাবে ভারত থেকে ওই ব্যক্তিরা বাংলাদেশে আসার সাথে সাথে তাদেরকে আটক করেন। এ সময় তারা কোন বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় তাদেরকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

স/ এষ্