কলারোয়ায় ওবায়দুল কাদেরের আগমনে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল
ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আগামী ১২ডিসেম্বর মঙ্গলবার সকালে সাতক্ষীরায় আগমনকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় পর উপজেলা স্বেচ্ছা সেবকলীগের নেতৃত্বে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে ২য় দিন এ আনন্দ মিছিল বের করেন।
আনন্দ মিছিল শেষে উপজেলা চত্বরে উপজেলা যুবলীগের সহ সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুমের পরিচালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবলু, কার্যকরী সভাপতি শহিদ আলী, সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আলম শফি, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহ্বায়ক শেখ আশিকুর রহমান মুন্না, দপ্তার সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার ও ইউপি আওয়ামীলীগ নেতা রুহুল কুদ্দুস প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন মুক্তিযোদ্ধার স-পক্ষের শক্তিরা একত্রে হয়ে আমার বঞ্চিত সৈনিকদের সাথে নিয়ে আমরা আওয়ামীলীগের দলিয় সকল কার্যক্রমে অংশ গ্রহন করবো। আওয়ামীলীগকে দলের কুচক্র মহলের হাত থেকে রক্ষা করে আগামী আন্দোলন সংগ্রাম মোকাবেলা করবো এবং শেখ হাসিনার হাতকে শক্তিকালী করে ক্ষমতায় টিকিয়ে থাকবো।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর আকিমুদ্দিন আঁকি, জাহাঙ্গীর হোসেন, সভাপতি আমজাদ হোসেন শাহিন, সহ সভাপতি আব্দুর রশিদ, জাহাঙ্গীর হোসেন, এনামুল হোসেন, রফিকুল ইসলাম, শেখ রিয়াজুল ইসলাম, আসাদ ড্রাইভার, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হোসেন মিলন, খন্দকার এনামুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম, মাস্টার হাফিজুর রহমান, কবিরুল ইসলাম, বারেক গাজী, কাদরে মল্লিক, শামসু খা, পৌর যুবলীগের সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক নয়ন হোসেন, শ্রমিকলীগের সাবেক সভাপতি মজনুর রহমান, মোশারফ হোসেন, আজিজুল, সুলতান মাহমুদ, আজিজুর রহমান, তবিবর রহমান আশরাফ হোসেন, আর্মি খোকন, রেজাউল ইসলাম রেজা, শেখ নাছির, মন্টু হোসেন, যুবলীগ নেতা সুব্রত কুমার, শেখ ওহিদুজ্জামান টিটু, রাজিবুর ইসলাম বিজু, আলী হোসেন, শাহিন হোসেন, রাসেল আলম, জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগ নেতা শাকিল খান জর্জ, এসএম আবু সাঈদ, শেখ সাগর হোসেন, পলাশ, রিপন, ইমতিয়াজ হোসেন, এরশাদুল ইসলাম, আবুল কাশেম, সোহেল, আরিফ, ইকবল, রানা, রায়হান, তপু ঘোষসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এদিকে ক্ষমতাশীন দল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাতক্ষীরায় আগমনে সম্পতি ঘটে যাওয়া উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত পরিবারের পক্ষ থেকে বা সামনে জাতীয় বিজয় দিবসের আগমনে পৌর নাগরিকদের নিরাপত্তার স্বার্থে কেন পুলিশি পাহারায় মিঠিল করা হবে না এবিষেয়ে আইন শৃঙ্খলা মিটিংয়ে কথা বলবেন পৌর নাগরিক সমাজ।
তারা বলেন, নিজেদের স্বার্থের জন্য আওয়ামীলীগের দলিয় কেন্দল। তাই সমালোচনা করে আমরা বলি হতে চায় না। যখন বাজারে মিঠিল বের হয় তখন মনে ভিতরে একটা আতংক কাজ করে। কখন জানি কার উপর আবার হামলা করা হলো। ভয়ে থাকি বাচ্চা-সন্তাদের নিয়ে। সন্ধ্যায় পর মিছিল হলে তাদের কোন অভিযোগ নেই।
অভিযোগ শুধু পুলিশ প্রশাসনের দিকে মিঠিলের পিছনে যদি পুলিশ ভ্যান পাহাড়ার থাকে তাহলে আইন শৃঙ্খলার উন্নতি থাকবে। শত্রুরা মিছিলে সন্ত্রাসী কার্যক্রম চালাতে সাহস পাবেনা। পুলিশ থাকবে নিরাপত্তার স্বার্থে। অন্তত্ব সংঘর্ষের ব্যাপারে নিশ্চিত থাকতে পারবেন বলে থানার ওসি বিপ্লব কুমার নাথ মহাদয়কে আহবান জানান পৌর নাগরিকরা।
স/মা

