ঢাকামঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়ায় ইয়াবা ট্যাবলেটসহ জামায়াতকর্মী আটক- ৩

admin
ফেব্রুয়ারি ৬, ২০১৮ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দার, সাতক্ষীরা জেলা প্রতিনিধি,

সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ খা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার চন্দনপুর গ্রামের মৃত ফরিদ খার ছেলে।
সোমবার বিকালে পৃথক অভিযানে রামকৃঞ্চপুর যাত্রী ছাউনির পাশ থেকে তাকে আটক করা হয়।
থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নির্দেশ মোতাবেক মাদক বিরোধী অভিযানে থানার এসএই রইচ উদ্দিন ও এএসআই আহসান হাবিবের নেতৃত্বে ওই স্থানে অভিযানে ২২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে আটক করেন।
এ ব্যাপারে আটক মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ খার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা নং (৬)/ ২/২০১৮ দায়ের করা হয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
অপরদিকে নাশকতা মামলার আসামী জামায়াতকর্মীকে বাড়ি থেকে আটক করেছে থানা পুলিশ।
তারা হলেন উপজেলার ওফাপুর গ্রামের খলিল সরদারের ছেলে মশিয়ার রহমান (৫৫) ও মানিক নগর গ্রামের মফ্ফার মোড়লের ছেলে শামিম হোসেন (২০)। আটকদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

স/এষ্