ঢাকাশনিবার , ১৪ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়ার মোকছেদ আর আকছেদ আর্ন্তজাতিক মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য

admin
অক্টোবর ১৪, ২০১৭ ৬:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

 কলারোয়ার মোকছেদ আর আকছেদ আর্ন্তজাতিক মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য

স্টাফ রিপোর্টার 

সাতক্ষীরার কলারোয়ায় আর্ন্তজাতিক মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য দুই সহোদর ভাই মোকছেদ আর আকছেদ। দীর্ঘদিন ধরে এই সহোদর ভাই মিলে ভারতে পাচার করছে মানব। আইন প্রয়োগকারী সংস্থার চোঁখে ধুলো দিয়ে নির্বিঘেœ মানব পাচার করাই এদের কাজ। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এরা অবৈধভাবে মানব পাচার করে খুব সহজে। খোঁজ নিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের সীমান্তবর্তী বোয়ালিয়া উত্তর পাড়া গ্রামের মৃত বাদল আলী গাজীর দুই ছেলে মোকছেদ আলী গাজী (৫০) বড় ভাই ও আকছেদ আলী গাজী (৪৭) ছোট ভাই। দুই ভায়ের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ন সম্পর্ক। এরই মধ্যে বড় ভাই মোকছেদ ভাল কাজের সন্ধানে অবৈধভাবে সীমান্ত পার হয়ে পরিবার নিয়ে ভারতের মুম্বায় শহরে পাড়ি জমায়। সেখানে গিয়ে কলমগা গ্রামে অস্থায়ীভাবে বসাবস করে। মোকছেদ ভারতে হকারি করে জীবিকা নির্বাহ করতো।

আর সাথে থাকা স্ত্রী ও মেয়ে কাজ করতো স্টিল কারখানায়। ২বছর ভারতে থাকা অবস্থায় সেখানকার পুলিশ অবৈধভাবে বসবাস করার দায়ে মোকছেদের স্ত্রী ও মেয়েকে আটক করে জেলখানায় পাঠিয়ে দেয়। স্ত্রী, মেয়ে জেলে থাকার সুবাদে ভারতের বসাবসরত বাংলাদেশের আরেক নারীকে বিয়ে করে মোকছেদ। ২য় স্ত্রীকে নিয়ে নতুন জায়গার সংসার করায় পরিচয় ঘটে ভারতের মানব পাচারকারী চক্র দলের সদস্য আব্দুল গফুরের সাথে। প্রথম স্ত্রী মেয়ে দীর্ঘ ১১ মাস ভারতে জেল খেটে বের হয়ে আসলে মোকছেদ তার স্ত্রী মেয়েকে নিয়ে পালিয়ে বাংলাদেশে চলে এসে নিজ গ্রামে বসবাস করেন। পরিবারকে দেশে রেখে ২বছর পর মোকছেদ তার ছোট ভাই আকছেদকে সাথে নিয়ে আবারও অবৈধভাবে ভারতে কলমগা গ্রামে পাড়ি জমায়। সেখানে ২য় স্ত্রীর সাথে আরও ২বছর থাকার পর ৪ বছরের মাথায় দুই ভাই বাড়িতে চলে আসে। সে সময়ের মধ্যে ভারতের মানব পাচারকারী চক্রের সাথে তাদের গভীর সম্পর্ক গড়ে ওঠে। সর্ম্পকের জেরে ভারতে মানব পাচারকারীর আব্দুল গফুর মোকছেদের বাড়িতে আতœীয় পরিচয়ে দিয়ে যাতায়াত করে। যাতায়াতের এক পর্যায়ে মোকছেদের বাড়িতে আসা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মানব পাচারকারীদের সাথে যোগাযোগ রেখে খাওয়া-দাওয়া করতো। তাদের মাধ্যমে মোকছেদের বাড়িতে আসা অচেনা যুবক-যুবতীকে ভারতে ভাল কাজের প্রলোভন দেখিয়ে পাচার করেন।

তারা দুই ভাই এলাকার অনেক নিরীহ যুবক-যুবতীদের ভারতে ভাল কাজের আশায় পাচার করেছে বলে জানা যায়। আর অবৈধভাবে মানব পাচার করে এই দুই সহোদর ভাই হয়েছে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। এদিকে গত ৫/১০/১৭তাং মঙ্গলবার রাতে ভারতে পাচারের জন্য নিয়ে আসা মোকছেদের বাড়িতে ৭দিন থাকা অবস্থায় বাড়ি থেকে কপোত-কপোতীকে বৃহস্পতিবার সকালে আটক করে থানা পুলিশে সোপার্দ করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিল। উদ্ধার হওয়া কপোত-কপোতী বায়সা গ্রামের মেয়ে ও কাজীরহাট বাজার এলাকার ছেলে সাদ্দাম। তারা মোকছেদের বাড়িতে স্বামী স্ত্রীর পরিচয়ে থাকতো। আন্তর্জাতিক মানব পাচারকারী হোতা মোকছেদ আটকের বিষয়টি জানতে পেরে নিজে গাঁ-ঢাকা দেয়। আর আটক হওয়া যুবক-যুবতীকে অনৈতিক কাজের অভিযোগে পুলিশ মামলায় দায়ের করে জেল হাজতে প্রেরণ করেন।

এই আটকের ঘটনার দিন থেকে মানব পাচারকারী হোতা মোকছেদ এলাকায় না থেকে ভয়ে বিভিন্ন জায়গায় আতœগোপন করেন। আর মোকছেদ আতœগোপন করায় তার সকল অবৈধ কর্মকান্ড আরেক ভাই মানব পাচারকারী আকছেদ সমাজের অসাধু কর্তাদের সাথে যোগাযোগ করে পরিবেশ নিজ অনুকুলে নিয়ে এলাকায় আবারও মানব পাচারকারী চক্রের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। কে এই মোকছেদ-আকছেদ দুই সহোদর ভাই ‘আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য’ আর পড়তে ২য় সংখ্যায় ফলো আপ দেখুন।

স/মা