ঢাকাসোমবার , ৫ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়ার মুরারীকাটি হাইস্কুলে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথনামা পাঠ

admin
ফেব্রুয়ারি ৫, ২০১৮ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়েছে।
সোমবার সকাল ১০ টায় পৌরসদরের মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুল চত্বরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগী প্রতিষ্ঠান সততা সংঘ’র শপথনামা পাঠ করান সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
ন্যায়- সত্য প্রতিষ্ঠা ও আলোকিত মানুষ হওয়ার দৃপ্ত প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে শিক্ষার্থীরা এ শপথবাক্য পাঠ করেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথপূর্ব সংক্ষিপ্ত আলোচনা পর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান ও সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।
উল্লেখ্য, তরুণ প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণ সচেতনতা গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে ‘সততা সংঘ’ কার্যক্রম পরিচালনা করে আসছে।
পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ স্কুল কমনরুমে শিক্ষকবৃন্দের সাথে এক সৌজন্য মত বিনিময় সভায় মিলিত হন।
প্রধান শিক্ষক আমান উল্লার আমানের সভাপতিত্বে অনুিষ্ঠত এ সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক আলি হোসেন, রুহুল কুদ্দুস, আবু বক্কার সিদ্দিক, আজগার আলি, নাজনীন আকতার, মোস্তফা আলি আহম্মদ, রেজাউল ইসলাম, আবু মোনায়েম প্রমুখ।

স/এষ্