কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন অনুষ্ঠিত ॥ মজিবর সভাপতি সামাদ সম্পাদক
ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিংগা বাজারে উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্নার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সম্মেলনের উদ্বোধক হিসাবে বক্তব্য দেন স্বেচ্ছা সেবকলীগৈর কেন্দ্রীয় কার্যনিবার্হী সদস্য তরুন ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু।
বিশেষ অতিথির বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হামিদ সরদার, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ফিরোজ জোয়ার্দ্দার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার হাফিজুর রহমান, আওয়ামীলীগ সরদার আব্দুর রউফ, ফারুক হোসেন মন্টু প্রমুখ। সম্মেলনে মুজিবর রহমানকে সভাপতি ও আব্দুস সামাদ তুহিনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক রেজানুজ্জামান লিটু।
স/মা

