ঢাকারবিবার , ১২ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়ার এক ইউপি চেয়ারম্যান গরিবের চাল হজম করলেন 

admin
মে ১২, ২০১৯ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরার কলারোয়ার দেয়াড়া ইউনিয়নে ১০ টাকা দরের চালের কার্ডধারীর সংখ্যা ১৩ শতাধিক। এর মধ্য ৫৬০ টি কার্ড নতুন করে পরিবর্তন করা হয়েছে।

পরিবর্তিত নামের কার্ডধারীরা আর্থিকভাবে অসচ্ছল এবং তারা কার্ড পাবার যোগ্য। অথচ তাদের চাল ক্রয়ের সুবিধা না দিয়ে চেয়ারম্যান তা কালোবাজারে বিক্রি করে দিয়েছেন।

রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে একথা বলেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি গাজি মতিয়ার রহমান। তার পক্ষে লিখিত বক্তব্যে পড়ে শোনান দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খায়রুল বাসার।

লিখিত বক্তব্যে তিনি বলেন ১০ টাকা কেজি দরের চাল না পেয়ে বিক্ষুব্ধ জনতা সম্প্রতি কলারোয়ায় বিক্ষোভ দেখায়। এ নিয়ে ১০ মে তারিখে পত্র পত্রিকায় রিপোর্টও প্রকাশিত হয। এতে ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে নিজের কেলংকারি ধামাচাপা দিতে বিষয়টি নিয়ে ভুল বকতে শুরু করছেন।

তিনি উদার পিন্ডি বুধার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিষ্কৃতি লাভের চেষ্টা করছেন। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন চেয়ারম্যান মফে উদ্দেশ্য প্রণাদিতভাবে দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের বিরুদ্ধে কুরচিপূর্ন প্রচার দিতে শুরু করেছেন। তিনি বলেন, যে ৫৬০ টি কার্ডের বিপরীতে ১০ টাকা দরের চাল দেওয়ার কথা তাদের না দেওয়ার কারণে তারা উপজেলা নির্বাচনে আব্দুল মান্নানের নেতৃত্বে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর সমর্থন কাজ করেছেন।

এতে চেয়ারম্যান মফে ক্ষুব্ধ হয়ে প্রতিহিংসা চরিতার্থে করার লক্ষ্যে তাদের চাল দেননি গত এপ্রিল মাসে। অভিযোগ করে তারা আরও বলেন চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে ও দুই ডিলার তা আত্মসাত করেছেন। সংবাদ সম্মেলনে বলা হয় পরিষদের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিষয় জানতে গেলে ইউপি সদস্য তোজাম্মল হক ঝড়ুকে চেয়ারম্যান ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন।

সংবাদ সম্মেলনে বলা হয় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান আওয়ামী লীগ পরিবারের লোক। তারা বাবা আওয়ামী লীগ করতেন। অপরদিকে দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত দেয়াড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। চেয়ারম্যান নিজে ও তার পরিবারের সদস্যরা স্বাধীনতার বিপক্ষের শক্তি। তার ভাই বিএনপি নেতা আমানুল ইসলাম ২০১৩ সালে নাশকতা চালিয়েছে। তার নামে একাধিক নাশকতার মামলা রয়েছে। বিএনপি নেতা মাহবুবুর রহমান মফে ২০০৯ সালের ২৯ মার্চ আওয়ামী লীগে যোগ দিয়ে নিজকে হাইব্রীড আওয়ামী লীগ বানিয়েছেন। তিনি এখন দলে ঢুকে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন। অপরদিকে চাল চুরির মতো অপরাধ করেও নিজের দোষ ঢাকার চেষ্টা করছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মেহেদি হাসান, শ্রমিক লীগ সভাপতি সফদ আলি, যুবলীগ সভাপতি বাপ্পী খান, মহিলা লীগের সম্পাদক নাসিমা খাতুন, যুবলীগের রিপন হোসেন, সৈনিক লীগের উপজেলা নেতা মেহেদি রুবেল, সৈনিক লীগ সম্পাদক ইসমাইল হোসেন, কৃষক লীগ সম্পাদক আবুল হোসেন বাবুল, ছাত্রলীগ আহবায়ক সানি খান, তাঁতী লীগের মো. জসীম প্রমূখ।

স/এষ্