এবার `আবদার` গানের মিউজিক ভিডিও নির্মাণ করতে কলকাতায় যাচ্ছেন পড়শী। আগামী ১৯ ও ২০ এপ্রিল ভারতের বিভিন্ন স্থানে গানটির দৃশ্যধারণ করা হবে।
সুর-সঙ্গীতের পাশাপাশি `আবদার` গানটিতে পড়শীর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ইমরান। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। মিউজিক ভিডিওটি নির্মাণ করবেন তানিম রহমান অংশু।
পড়শী বলেন, গত বছর ভালোবাসা দিবসে `আবদার` অ্যালবামটি প্রকাশের কথা ছিল। কিন্তু নানা কারণে এর কাজটি শেষ করতে পারিনি। তাই এবার বৈশাখে অ্যালবামের গানগুলোর সঙ্গে একটি মিউজিক ভিডিও প্রকাশ করছি। আশা করি, গান ও মিউজিক ভিডিওটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।`
স/পি

