হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : বিরাজমান নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ফরিদপুরে নতুন করে গণবিজ্ঞপ্তি জারী করেছে জেলা প্রশাসন। নতুন গণবিজ্ঞপ্তিটি মেনে চলার অনুরোধ করেছেন জেলা প্রশাসক অতুল সরকার।
নতুন জারী করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতি অত্যাবশকীয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। অন্যান্য সকল দোকান পাট, সাপ্তাহিক হাট, প্রতিষ্ঠান এবং গণপরিবহন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
তবে ঔষধের দোকান, চিকিৎসা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে। প্রশাসনের অনুমতি ব্যতিরেকে কোন প্রকার যানবাহন এ জেলা হলে বাহিরে যাবে না এবং বাহির হতে এ জেলায় প্রবেশ করবে না। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স/এষ্

