শেখ মোহাম্মদ বিপ্লব : বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে সারা বিশ্ব বিপর্যন্ত। তা থেকে বাদ যায়নি আমাদের বাংলাদেশ। যার প্রভাব পড়েছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা যদিও কোন করোনাক্রান্ত কাউকে পাওয়া যায়নি। প্রতি বছর ঈদের আগে নারীর টানে নিজ নিজ বাড়ী ফেরার জন্য সরগরম থাকতো বাস ও রেলসহ বিভিন্ন যানবাহনের স্টেন্ড গুলো।
দীর্ঘ লাইন ধরে টিকেট সংগ্রহ করতো সরকারী কর্মচারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রমজীবি মানুষ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা। অথচ এবার তার উল্টোটা ঘটেছে ঈদের ২ মাস আগে থেকেই করোনা ভাইরাসের কারনে লক ডাউনে পড়ে ঘরবন্ধি হয়ে পড়ে। শুন্য পড়ে থাকে বিভিন্ন বাস টার্মিনাল গুলো রেল স্টেশনে শুন্যতা দেখে মনে হয় যুদ্ধ বিধস্থ বাংলাদেশ। প্রতিবন্ধী, ভিক্ষুক ও ছিন্নমূল পর্যন্ত ছিলনা। প্রতি বছর ঈদকে ঘীরে নানান জনের নানান পরিকল্পনা থাকে এ বছর সব পরিকল্পনা ভেস্তে গেছে করোনা ভাইরাসের কারনে। যাকে বলা হয় ঘরবন্ধি ঈদ।
এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদ-উল ফিতর। ঈদকে ঘিরে অনেক দিন পর বাড়ী ফেরা হয়। পরিবারের সকল সদস্যদে একটি আনন্দঘন পরিবেশে দেখা মেলে। দেখা হয় পুরোন বন্ধদের সাথে আত্নীয়-স্বজনদের সাথে। কিন্তুু ২০২০ সালের ঈদুল ফিতরের চিত্রটা আলাদা ছিল। এবার আর পরিবারের সদস্যদের নিয়ে ঈদ করা হয়নি। যে যেখানে ছিল সেখানেই ঈদ করেছে।
ঈদের আগের দিন রাতে হয়নি বাজি ফোটানো, ফানুস ওড়ানো। ঈদের দিনের অন্যতম অনুষঙ্গ হলো অত্নীয়-স্বজনদের বাড়ী বেড়াতে যাওয়া। এবার অন্যান্য দিনের মত ঈদের দিনও ঘরেই ছিল সবাই। প্রিয়জনদের সাথে ভারচুয়ালি ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সিমাবদ্ধ ছিল ঈদের আমেজ। আবার কেউ কেউ সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করেছে মানুষের জন্য। এ বছর ঈদ সুখকর ছিল না করোনাভাইরাসের সাথে যোগ হলো ঝড় আম্ফান যার তীব্রতাকে মরার উপর খাড়ার ঘাঁ বলা চলে।
ঈদের ৪ দিন আগে উপকুল অঞ্চলের মানুষে জন্য এ সময়টা চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। দেশের ২৬টি জেলাকে চরম ভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। প্রায় ১ লক্ষ ৭৬ হাজার হেক্টর কৃষি জমি ফসল নষ্ট করেছে আম্ফান। ৭০ হাজার ঘের থেকে মাছ ভেসে গেছে।
প্রায় ৮৩ হাজার ঘর বাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড় আম্ফানের প্রায় ২৫ জনের প্রান কেড়ে নিয়েছে। ৮৩ টি পয়েন্টে বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকেছে। তার কারনে ওই সব এলাকার লোক জন পানির উপর ঈদের নামাজ পড়েতে হয়েছে। তাই এ সব মানুষের কাছে ঈদ ছিল আকাশ ছোয়া স্বপ্নের মত অসম্ভব বস্তুু।
করোনাভাইরাসের পাশাপাশি ঝড় আম্ফান ঈদের উৎফুল্লতা অনেকাংশে মাটি চাপা দিয়েছে। ঈদুল ফিতর মানেই শপিং এ বছর শপিং ছাড়াই ঈদ হয়েছে পাশাপাশি জোটেনি ঈদ সেলামী। এলাকার ছোটরা ঈদের দিন নামাজ পড়ার পরেই বড় দের সালাম করার জন্য সারী বেধে দাড়ীয়ে থাকতো।
বড়দের সালাম করলেই পেত নতুন নোটের সালমী। বিকাল হলেই নিলাকাশে উড়ত রং বে রং এর ঘুড়ি এবার তাও দেখা যায়নি সময়টা বিপরিতে থাকার কারনে এবার ঈদের আনন্দ ম্লান। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি এ কথাটা যেন এবার মিথ্যে প্রমান করে দিয়ে গেল।
আবার কেউ কেউ জীবনের ঝুকি নিয়ে অসহায় দুঃস্থদের পাশে ঈদের দিন কাটিয়েছে। সারা পৃথিবী যেখানে থমকে গেছে করোনার ভয়াল থাবায়। পাল্টে গেছে প্রকৃতি, ঝালাই করছে সভ্যতাকে তখনেই প্রশ্ন উঠেছে এ বছর ঈদ আমাদের কতটুকো আনন্দ দিতে পারবে। তবে ভিন্ন আমেজে, ভিন্ন এক ঈদ আনন্দ এসেছিল আমার কাছে।
স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি‘র সাথে সম্পৃক্ত থাকায় এবার ঈদে এক ভিন্ন রকম আনন্দ পেয়েছি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতেই এসো গৌরীপুর গড়ির উদ্দ্যোগে শহরের বিভিন্ন স্পটে হাত ধূওয়ার ব্যবস্থা করেছে পরে হোটেল বয়দের মাঝে মাস্ক বিতরন করে। করোনা পরিস্থিতি আরো ভয়াবহ রুপ ধারন করায় এসো গৌরীপুর গড়ি‘র নতুন নতুন কায্যক্রম শুরু হলো।
এক জন স্বেচ্ছাসেবী হিসাবে নিজেকে নিয়জিত করলাম। দিন অতিবাহিত হচ্ছে করোনাভাইরাস আরো ভয়াবহ হচ্ছে। সারা দেশ লকডাউ নিন্ম আয়ের মানুষ হয়ে পড়ল কর্মহীন গৃহবন্ধী। এসো গৌরীপুর গড়ি ত্রানের জন্য তহবিল সংগ্রহ শুরু করলো। পর্যায় ক্রমে ১১শ কর্মহীনদের মাঝে ত্রান বিতরন করে।
দেশ বিদেশ থেকে সাহায্যের হাত বাড়ালেন সামর্থবানরা। নিজে একজন সংবাদ কর্মী হিসাবে নিয়জিত প্রায় দেড়যুগের উপরে। লকডাউনের কারনে গৃহবন্ধী কর্মহীন মানুষের দুর্দশা দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না। দেশ ও দেশের মানুষকে ভালবেসে নিজের জীবনের ঝুকি নিয়ে বন্ধুদের সাথে ঝুকে পড়লাম স্বেচ্ছাসেবকের কাজে।
বাড়ী বাড়ী ঘুরে নিজেরা তালিকা করে রাতের আধারে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি কর্মহীনদের বাড়ী বাড়ী। প্রতিনিয়ত আশ পাশের জেলা উপজেলা গুলোতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গৌরীপুরকে করোনা মুক্ত রাখার প্রত্যয় নিয়ে এসো গৌরীপুর গড়ি শুরু করলো শহরের প্রতিটি ওয়ার্ডে জীবানুনাশক স্প্রে কায্যক্রম। প্রত্যন্ত অঞ্চল থেকে বাজারে আগতদের জীবানু মুক্ত করার জন্য তৈরী করলো জীবানুনাশক অটো টানেল।
সরকারের বেঁধে দেয়া নিয়ম মাফিক দোকান পাট খোলা সব ধরনের যান বন্ধ থাকায় সাধারন রোগী আনা নেওয়ায় বেগ পেতে হতো। তাই এসো গৌরীপুর গড়ি সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত হাসপাতালে রোগী আনা নেওয়ার জন্য প্রি এ্যাম্বুল্যান্স সার্ভিস চালু করে। সারা রাত চোখে ঘুম নেই কখন আসবে হট লাইনে কল রোগী নিয়ে যেতে হবে হাসপাতালে।
শুরু হলো পবিত্র রমজান করোনা আরো জোরদার মূর্তীমান আতঙ্ক নিয়ে মৃত্যুকে ভয় না করে প্রতিদিন ৩ শ রোজাদার হত-দরিদ্র ছিন্নমূল পথচারীদের রান্না করা ইফতারী বিতরন করে যাচ্ছি প্রতিনিয়ত। রান্না করা খাবার নিয়ে ছুটে গেছি ইউনিয়নের গুরুত্ব পুর্ন হাট-বাজারগুলোতে। সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায়দের সাথে করেছি ইফতার তাতে যথেষ্ট আনন্দ পেয়েছি।
সারা মাস হত-দরিদ্রদের মাঝে রান্না করা ইফতারী বিতরনের পরে ২৭ রমজান থেকে শুরু হয় ঈদ উপহার বিতরন সেমাই, চিনি,সাবান,কিচমিচ। এর মাঝে প্রতিনিয়ত মসজিদে জীবানুনাশক স্পে করা হয়। পাশাপাশি সরকার ঘোষিত সামাজিত দুরত্ব বজায় রেখে এ বছর ঈদের নামাজ পড়া হবে মসজিদে।
তারি লক্ষে ঈদের আগের দিন রাতে পৌর শহরের প্রায় প্রত্যেকটি মসজিদে জীবানুনাশক স্পে করে ঈদের নামাজ আদায়ের জন্য প্রস্তুুত করা কাজ করি। এসব কাজে যারা আমাকে সাহস দিয়েছে তাদের মধ্যে রয়েছে এসো গৌরীপুর গড়ি‘র প্রধান সমন্বয়কারী ও সুবর্নবাংলা ডট কম এর সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, এসো গৌরীপুর গড়ি‘র সভাপতি ও সাপ্তাহীক রাজ গৌরীপুরের সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, এসো গৌরীপুর গড়ি‘র যুগ্ম সাধারন সম্পাদক ফখরুল ইসলাম কাঞ্চন,শংকর ঘোষ পিলু,কামাল তালুকদার, নয়ন বিশ্বস,সুপক রঞ্জন উকিল,এইচ.টি তোফাজ্জল আর একজনের প্রতি কৃতজ্ঞতা শিকার না করলেই নয় গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন।
না আমরা এমন অসামাজিক আর অদ্ভুদ ঈদ আর চাই না, পরমকরুনাময় সৃষ্টি কর্তা তুমি তোমার শেরা সৃষ্টি মানব জাতীকে করোনাভাইরাস থেকে মুক্ত কর আমিন।
স/এষ্

