ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

করোনা প্রতিরোধে রাজধানীবাসীর পাশে সোহেল

admin
এপ্রিল ১০, ২০২০ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

মো: মোছাদ্দেক হাওলাদার: করোনাভাইরাস (কোভিড-১৯) প্রভাবে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাঁশে দাঁড়িয়েছে ঢাকা মহানগর দক্ষিন বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা বরিশালের কৃতিসন্তান সোহেল শাহরিয়ার রানা। রাজধানীতে অসহায় হয়ে পড়া পরিবারের বাসায় গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে তিনি।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় করোনা প্রতিরোধে সক্রিয় রয়েছে তিনি। ঢাকা মহানগর দক্ষিনের সাধারণ মানুষকে করোনাভাইরাসের প্রকোপ হতে রক্ষায় প্রথমে সচেতনামূলক লিফলেট বিতরণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি প্রচারণা চালিয়ে তিনি।

পাশাপাশি বিনামূল্যে মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, হেক্সিসলসহ পরিস্কার পরিচ্ছন্ন সামগ্রী বিতরণ করছে। অঘোষিত লকডাউন শুরুর পর গত কয়েক দিন ধরে করোনা প্রতিরোধ সামগ্রীর সঙ্গে খাদ্যসামগ্রীও বিতরণ করছে। গতকাল তার ব্যাক্তি গত উদ্যোগে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের পক্ষে রাজধানীর শাহজাহানপুর, আরামবাগ,কমলাপুর, শান্তিনগর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ভ্যান ও পিক্যাব করে সামগ্রী নিয়ে অসহায় মানুষের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়েছেন তিনি।
তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে সবারই আশেপাশের গরীব অসহায়দের খোঁজ নেয়া উচিৎ। মানুষ জড়ো হতে না পারে তাই বাসার বাসার সামনে সামনে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। মানুষের অসময়ে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য।

স/এষ্