হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষক ও কর্মচারীদের ১ দিনের বেতনের টাকা প্রদান করেন। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে অগ্রনী ব্যাংকের মাধ্যমে এ অর্থ প্রদান করা হয়।
কলেজ সূত্রে জানা যায়, রাজেন্দ্র কলেজে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের ১ দিনের বেতন ২,৩৩,৫৬৫/- ( দুই লক্ষ তেত্রিশ হাজার পাঁচশত পয়ষট্টি টাকা) ফরিদপুরের অগ্রণী ব্যাংক প্রধান শাখার মাধ্যমে করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করে।
রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী গণমাধ্যমকে বলেন, দেশ ও জাতির স্বার্থে আমরা সরকারি রাজেন্দ্র কলেজ পরিবার অংশ নিতে পেরে গর্বিত।
তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিকই নয় প্রত্যেকেই নিজের সামর্থ্য অনুযায়ী করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর পাঁশে দাড়ানো উচিত বলে মনে করি।
স/এষ্

