মোঃ মোছাদ্দেক হাওলাদার,বরিশাল : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান স্বাধীনতা যুদ্ধের পূর্ব মুহূর্তে তার ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাঙালী জাতির উদ্দেশে বলেছিলেন ‘শত্রু মোকাবেলার জন্য ঘরে ঘরে দুর্গ গড়ে তোল’। তার সেই কথায় বাঙালী জাতি ঘরে ঘরে দুর্গ করে নয় মাসের যুদ্ধে বিজয়ী হয়েছেন।
স্বাধীনতা যুদ্ধের টানা ৪৯ বছর পর এবার ঘরে ঘরে দুর্গ নয়; প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস মোকাবেলার জন্য বাবার ন্যায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালী জাতির উদ্দেশে ঘরে থাকার আহ্বান করেছেন।
প্রধানমন্ত্রীর আহ্বানকে শতভাগ সফল করতে গত ১০ মার্চ থেকে রাজপথে দিন-রাত সমানতালে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মাহমুদ হোসেন রিপন।
প্রধানমন্ত্রীর আহ্বানের পর দেশবাসী একটু সচেতন হলে করোনা প্রতিরোধের যুদ্ধেও ইনশআল্লাহ আমরা বিজয়ী হব। করোনা প্রতিরোধে জনগণকে সচেতন করার পাশাপাশি প্রতি মুহূর্তে বাস্তবমুখী নতুন নতুন কর্মসূচী গ্রহণ করে তা বাস্তবায়ন এবং নিজের জীবনের ঝুঁকি নিয়েও প্রধানমন্ত্রীর নির্দেশ শতভাগ সফল করার মাধ্যমে শৌলজালিয়াবাসীর জীবনের সুরক্ষা দেয়ার জন্য দিন-রাত একাকার করে বিভিন্নস্থানে ছুটে চলার মাঝেও জনকণ্ঠর সঙ্গে একান্ত আলাপনে কথাগুলো বলেছেন, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মাহমুদ হোসেন রিপন।
দিন দিন বাংলাদেশে করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কাঠালিয়া উপজেলাজুড়ে চারিদিকে আতঙ্ক আর উদ্বেগ ছড়িয়ে পড়ছে। উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের করোনা ভাইরাস প্রতিরোধ ও করোনা থেকে জনগনকে রক্ষা করতে নিরলসভাবে কাজ করছে মাহমুদ হোসেন রিপন।
প্রশাসনের সহযোগিতায় প্রতিদিন সকাল থেকে টানা রাত পর্যন্ত এলাকার বিভিন্ন জনপদে জনেসচেতনতা মূলক প্রচারনা চালিয়ে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সর্বাক্ষনিক করোনা থেকে রক্ষা পেতে কী কী করোনীয় আছে তা উল্লেখ করে পোষ্ট করছে তাছাড়াও, সরকারি আইন ভঙ্গ করে জনগনকে একাত্রিত না হতে, ঘন ঘন সাবান, হ্যান্ড ওয়াস, হ্যাক্সিসল, দিয়ে হাত ধুতে অনুরোধ করছেন তিনি।
এছারাও জনপ্রতিনিধিদের প্রতি প্রধানমন্ত্রী নির্দেশনার বাস্তবায়ন করতে করোনা ভাইরাস আতঙ্কে থাকা কর্মহীন মানুষের মাঝে সরকারের দেওয়া ত্রানের খাদ্য সামগ্রী নিজ হাতে বহন করে ঘরে ঘরে পৌছে দিয়েছেন তিনি। বিশেষ করে কেউ যেন জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হয় তাই গোটা ইউনিয়ন লকডাউনের পাশাপাশি পাহাড়ার ব্যবস্থা করছেন।গঠন করা করছেন।
আঞ্চলিক সড়ক গুলোতে এ্যাম্বুলেন্স, প্রশাসন,গনমাধ্যাম ও নিত্যপন্যর গাড়ি চলাচলের বিকল্প ব্যবস্থা রেখে সড়ক গুলো বেড়িগেট দিয়ে বন্ধ করে দিয়েছে। সর্বাক্ষনিক পর্যাবেক্ষনের জন্য ইউনিয়ন পরিষদের সচিবকে প্রধান করে তিন সদস্যর একটি মনিটরিংসেল গঠন করছেন। তিনি ব্যক্তিগত ভাবে ইউনিয়নের শতাধিক সর্বসাধারন ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী, জীবাণুনাশক সাবান, মাস্ক, স্যানিটাইজার বিতরণ করেন।
এলাকাবাসী জানান,আমাদের চেয়ারম্যান মহোদয় করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা করতে সর্বক্ষনিক নিরলসভাবে কাজ করছেন আমরা তারা ফেসবুকের মাধ্যমমে জানতে পারি এই ভাইরাসটা কি? এবং এতে আক্রান্ত হলে কি কি করতে হবে।
মাহমুদ হোসেন রিপন বলেন, সাধারণ মানুষকে ঘরে ফিরাতে এবং দোকানপাঠ বন্ধ রাখতে সর্বদা কাজ করছি। ইতিমধ্যে আমরা আমাদের ইউনিয়ন অঘোষিত লকডাউন করে দিয়েছি। তিনি আরও বলেন, সংক্রমন রোধে সাধারন মানুষদের ঘরে রাখতে প্রয়োজনে আরও কঠোর অবস্থান গ্রহণ করা হবে। কারও যদি কিছুর প্রয়োজন হয় তাহলে আমাদের ফোন দিলে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেব। নির্বাচনের সময় যেভাবে ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছি সেভাবেই ঘরে ঘরে গিয়ে জনগনের খোজ খবর নিব।
মাহমুদ হোসেন রিপনের ফেসবুক থেকে গনসচেতনতা মূলক একটি পোষ্ট হুবাহু তুলে ধরা হলো, প্রিয় ইউনিয়ন বাসি আসসালামু আলাইকুম, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, করোনা ভাইরাস সংক্রমণের কারনে পৃথিবী আজ স্তম্ভিত দুঃখের বিষয় পৃথিবীর কোথাও এই ভাইরাসের প্রতিষেধক এখনো তৈরি হয়নি তবে, আপনি সচেতন হলেই এই ভাইরাসের আক্রমণ থেকে বেঁচে থাকতে পারবেন যেমন:- ঘন ঘন হাত ধোওয়া, মাস্ক ব্যবহার করা, সংক্রমিত হলে পরিবারের সদস্য সহ অন্য কারো কাছাকাছি না থাকা ইত্যাদি।
আপনারা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না, কোথাও কেউ একাত্রিত হলে আমাকে খবর দিবেন, কারো মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে দেরি না করে সাথে সাথেই আমার মোবাইল (০১৭৪৯২৮০০০৩) নম্বরে ফোন করে জানাবেন অথবা থানায় খবর দিবেন । আপনাদের সকলের মঙ্গল কামনা করছি সকল বালামুসিবত হতে আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক মোঃ মাহমুদ হোসেন রিপন চেয়ারম্যান শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ।
স/এষ্

