ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

করোনা দ্য সুপারভাইরাস

admin
এপ্রিল ১১, ২০২০ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাস তান্ডব। গত বছরের ৩১ ডিসেম্বর শুরু হয়ে এখন পর্যন্ত এই ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ মানুষের। সর্বপ্রথম চীনের উহান শহরে এ ভাইরাসের সূত্রপাত হলেও খুব সল্প সময়ের ব্যবধানে এটি ছড়িয়ে পড়ে বিশ্বময়। গোটা মানবজাতি এখন হুমকির সম্মুখীন।

এ ভাইরাসের সূত্রপাতের কারণ বিষয়ে নানা মতভেদ থাকলেও এটি যে চীনের উহান থেকেই সৃষ্টি এ নিয়ে কোনো দ্বিমত নেই কারোরই। সর্বপ্রথম চীনে আঘাত হেনে আক্রান্ত করে প্রায় ৮১৮০২ জনকে। এখন পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৩৩ এ। চীনে বর্তমানে সংক্রমণের হার কমলেও বিশ্বব্যাপী রয়েছে এর ভয়াবহ বিস্তার।

করোনাভাইরাস ভাইরাসের এমন একটি শ্রেণি যেগুলো সাধারণত স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদেরকে আক্রান্ত করে। মানুষের মধ্যে করোনাভাইরাস শ্বাসনালীতে সংক্রমণ ঘটায়। এই সংক্রমণের লক্ষণ মৃদু হতে পারে, অনেকসময় যা সাধারণ সর্দি-কাশির ন্যায় মনে হয় (এছাড়া অন্য কিছুও হতে পারে, যেমন রাইনোভাইরাস), কিছু ক্ষেত্রে তা অন্যান্য মারাত্মক ভাইরাসের জন্য হয়ে থাকে, যেমন সার্স, মার্স এবং কোভিড-১৯।

অন্যান্য প্রজাতিতে এই লক্ষণের তারতম্য দেখা যায়। যেমন মুরগির মধ্যে এটা ঊর্ধ্ব শ্বাসনালীতে সংক্রমণ ঘটায়, আবার গরু ও শূকরে এটি ডায়রিয়াা সৃষ্টি করে। মানবদেহে সৃষ্ট করোনাভাইরাস সংক্রমণ এড়ানোর মতো কোনো টিকা বা অ্যান্টিভাইরাল ওষুধ আজও আবিষ্কৃত হয়নি।

করোনাভাইরাস রাইবোভিরিয়া পর্বের নিদুভাইরাস বর্গের করোনাভিরিডি গোত্রের অর্থোকরোনাভিরিন্যা উপ-গোত্রের সদস্য। তারা পজিটিভ সেন্স একক সূত্রবিশিষ্ট আবরণীবদ্ধ বা এনভেলপড ভাইরাস। তাদের নিউক্লিওক্যাপসিড সর্পিলাকৃতির। এর জিনোমের আকার সাধারণত ২৭ থেকে ৩৪ কিলো বেস-পেয়ার (kilo base-pair) এর মধ্যে হয়ে থাকে যা এ ধরনের আরএনএ ভাইরাসের মধ্যে সর্ববৃহৎ। করোনাভাইরাস শব্দটি ল্যাটিন ভাষার করোনা থেকে নেওয়া হয়েছে যার অর্থ ‘মুকুট’।

কারণ দ্বিমাত্রিক সঞ্চালন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ভাইরাসটির আবরণ থেকে গদা-আকৃতির প্রোটিনের কাঁটাগুলির কারণে এটিকে অনেকটা মুকুট বা সৌর করোনার মত দেখায়। ভাইরাসের উপরিভাগ প্রোটিন সমৃদ্ধ থাকে যা ভাইরাল স্পাইক পেপলোমার দ্বারা এর অঙ্গসংস্থান গঠন করে। এ প্রোটিন সংক্রমিত হওয়াা টিস্যু বিনষ্ট করে। ভাইরাসটি ডাইমরফিজম রূপ প্রকাশ করে। ধারণা করা হয়, প্রাণীর দেহ থেকে এই ভাইরাস প্রথম মানবদেহে প্রবেশ করে।
করোনাভাইরাস সর্বপ্রথম ১৯৬০-এর দশকে আবিষ্কৃত হয়। প্রথমদিকে মুরগির মধ্যে সংক্রামক ব্রঙ্কাইটিস ভাইরাস হিসেবে এটি দেখা যায়। পরে সাধারণ সর্দি-হাঁচি-কাশিতে আক্রান্ত রোগীদের মধ্যে এরকম দুই ধরনের ভাইরাস পাওয়া যায়। মানুষের মধ্যে পাওয়া ভাইরাস দুটি ‘মনুষ্য করোনাভাইরাস ২২৯ই’ এবং ‘মনুষ্য করোনাভাইরাস ওসি৪৩’ নামে নামকরণ করা হয়। এরপর থেকে বিভিন্ন সময় ভাইরাসটির আরো বেশ কিছু প্রজাতি পাওয়া যায়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ২০০৩ সালে ‘এসএআরএস-সিওভি’, ২০০৪ সালে ‘এইচসিওভি এনএল৬৩’, ২০০৫ সালে ‘এইচকেইউ১’, ২০১২ সালে ‘এমইআরএস-সিওভি’ এবং সর্বশেষ ২০১৯ সাল চীনে এসএআরএস-সিওভি-২’ পাওয়া যায় (যা বর্তমানে সাধারণত নোভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ নামেই পরিচিত)। এগুলোর মধ্যে অধিকাংশ ভাইরাসের ফলে শ্বাসকষ্টের গুরুতর সংক্রমণ দেখা দেয়।

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, অবসাদ, শুষ্ক কাশি, বমি হওয়া, শ্বাসকষ্ট, গলাব্যথা, অঙ্গ বিকল হওয়া, মাথা ব্যাথা, পেটের সমস্যা ইত্যাদি। কিছু রোগীর ক্ষেত্রে এ সকল উপসর্গ দেখা গেলেও জ্বর থাকে না। ২০১৯ সালের ৩১ ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের একটি প্রজাতির সংক্রামণ দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে প্রাতিষ্ঠানিকভাবে ‘২০১৯-এনসিওভি’ নামকরণ করে।

২০২০ সালের ১০ এপ্রিল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বের ১৯০ টিরও বেশি দেশ ও অধীনস্থ অঞ্চলে ১,৬২৩,৩৩৬ (ষোলো লক্ষ তেইশ হাজার তিনশত ছত্রিশ) জন ব্যক্তি করোনাভাইরাস রোগ ২০১৯-এ আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এদের মধ্যে ৯৭ হাজার জনের বেশী ব্যক্তির মৃত্যু ঘটেছে এবং প্রায় সাড়ে তিন লাখ জনেরও বেশি রোগী সুস্থ হয়ে ওঠেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি স্টিফেন ফাউসি এক বিবৃতিতে বলেন, করোনাভাইরাস সহজে বিলুপ্ত না হয়ে মৌসুমি ফ্লুর প্রকৃতি ধারণ করে বারবার ফিরে আসার সম্ভাবনা আছে। যেহেতু করোনাভাইরাস মহামারী রূপ নিয়ে এই মুহূর্তে পৃথিবীর প্রায় সবক’টি দেশে ছড়িয়ে পড়েছে। সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন। প্রায় তিনশো কোটিরও বেশি মানুষ গৃহবন্দী। বিশ্বঅর্থনীতিতেও ধস নেমেছে। বিশ্বজুড়ে বিরাজ করছে এক অস্বাভাবিক অবস্থা। সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে কোভিড-১৯।

এখন কথা হলো, এমন অস্বাভাবিক পরিস্থিতিতে বাংলাদেশ এখন কোন পর্যায়ে আছে? করোনাভাইরাস ঝুঁকিতে বাংলাদেশ বর্তমানে একেবারে শীর্ষে আছে। উন্নত রাষ্ট্রগুলোর মতো বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা হয়ত ততোটা উন্নত না এবং এ বিষয়ে সেবা দিতে পারে এমন হাসপাতাল ও সেসবের বেডের সংখ্যা বেশ সীমিত। তারপরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কোভিড-১৯ এর পরীক্ষা ও চিকিৎসার জন্য দেশের বিভিন্ন স্থানে বিশেষ কিছু হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। হাসপাতাল ও কোভিড-১৯ পরীক্ষাকেন্দ্রগুলোতে সরবরাহ করা হচ্ছে প্রয়োজনীয় কীট ও চিকিৎসামগ্রী। নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সেরা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খোলা হয়েছে জরুরি সেবা নম্বর (৩৩৩)-সহ বেশ কয়েকটি হটলাইন নম্বর।

যেগুলোতে কোভিড-১৯ বিষয়ে নানা পরামর্শ ও সেবা প্রদান করে যাচ্ছেন কর্মীরা। করোনাভাইরাসের কারণে অতি ঝুঁকিপূর্ণ স্থানগুলো করে দেওয়া হচ্ছে লকডাউন। দেশজুড়ে রয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। জরুরি প্রয়োজন ছাড়া সকল জনগণকে নিজ নিজ ঘর থেকে বের হতে কঠোরভাবে নিষেধ করে দেয়া হচ্ছে।

এতসবের পরেও যে প্রশ্নটি থেকে যায় তা হলো, করোনাভাইরাসের বিষয়ে আমরা কতটুকু সচেতন? এর উত্তরে বলা যায়, আমাদের এখনও টনক নড়েনি। আমাদের এই অভ্যাসটি বহু পুরাতন যে, দেয়ালে পিঠ না ঠেকে যাওয়া পর্যন্ত আমাদের টনক নড়ে না। এতসব আয়োজনের পরও আমরা যেন একেবারেই তোয়াক্কা করছি না। যতটুকু করছি সেটাও আবার পুলিশ ও সেনাবাহিনীর ভয়ে।

এখনও আমাদের বুঝেই আসছে না যে এ ভাইরাসটি কী পরিমাণ ক্ষতি করতে পারে আমাদের। চোখের সামনে জলজ্যান্ত উদাহরণ হিসেবে ইতালি, আমেরিকা, স্পেন, জার্মানির মহামারী দেখেও আমাদের শিক্ষা হচ্ছে না। বাংলাদেশের যেসব এলাকায় করোনাভাইরাসের কোনো রোগী পাওয়া যায়নি সেসব এলাকার মানুষ এ ব্যাপারে বড়ই উদাসীন। তাদের জীবনযাপন অতি স্বাভাবিক। শহরাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেসব এলাকা অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও গ্রামাঞ্চলের অবস্থা নিয়ন্ত্রণে নেই একেবারেই।

মসজিদে ওয়াক্তের নামাজে পাঁচ জন উপস্থিত থাকার কথা থাকলেও দেখা যাচ্ছে মসজিদভেদে ১০ থেকে ৩০ জন লোকের সমাগম হচ্ছে। আবার জুমার নামাজে দশ জনের স্থানে ২০ থেকে ৫০ জনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ ছাড়াও সামাজিক দূরত্বও মেনে চলতে পারছেন না তারা। অনেকে মনে করেন, শুধু মাস্কের ব্যবহারই করোনাভাইরাস প্রতিরোধে সক্ষম। তারা মাস্ক পরে দিব্যি রাস্তায় প্রয়োজনে-অপ্রয়োজনে হেঁটে বেড়ায়। আসলে ধারণাটি সম্পূর্ণ ভুল। মাস্ক কখনোই এ ভাইরাস প্রতিরোধী সামগ্রী নয়।

যদি তাই হতো তাহলে বিশ্বের সকলেই শুধু মাস্ক পরে যার যার কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারত। তাহলে আর লকডাউন, জরুরি অবস্থা, কারফিউ এগুলোর প্রয়োজন হত না। শুনতে আশ্চর্যজনক মনে হলেও সরেজমিনে আমি বেশকিছু মাঠে ছেলেদের এখনও নির্বিঘ্নে ক্রিকেট এবং ভলিবল খেলতে দেখেছি। যেখানে দর্শকসহ ৩০ থেকে ৫০ জন লোকের সমাগম ঘটতে দেখা গেছে।

এবং তারা এটা নৈমিত্তিকভাবেই চালিয়ে যাচ্ছে। গ্রামাঞ্চলে হওয়ায় এ ব্যাপারে বিকার নেই প্রশাসনেরও। এখন যদি তাদের কারণে ওই সব এলাকায় এ ভাইরাস ছড়িয়ে মহামারী আকার ধারণ করে তবে সেটার জন্য মূলত দায়ী কারা হবে? সরকার না অসচেতন নাগরিকগণ?

তবে আশার কথা এই যে, খুব শীঘ্রই হয়ত ৬০০ কোটি মানুষ আলোর মুখ দেখতে যাচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধে এক পরীক্ষায় সাফল্য এনে দিয়েছে ‘আভিগান ২০০’ নামের একটি ওষুধ, এমন দাবি একদল জাপানি গবেষকের। মাত্র সাত থেকে নয় দিনে একজন রোগী সুস্থ হয়ে যেতে পারেন এই ওষুধ গ্রহণের মাধ্যমে এমন দাবি তাদের। তারা দেশটির ১২০ জন রোগীর ওপর তা প্রয়োগ করেছেন। জাপানি গবেষক দলটির দাবি, ত্রিশ বছর বয়সী এক রোগীর উপর ‘আভিগান ২০০’ প্রয়োগ করার পর তিনি মাত্র ৭ দিনে সুস্থ হয়ে উঠেছেন। এ ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দেয়নি।

বিজ্ঞানীরা জাপানের চিকিৎসায় চলমান ওরভোসকো নামে একটি ওষুধের সঙ্গে আভিগানের যৌথ প্রয়োগ করেন একজন মধ্যবয়সী রোগীর ওপর। তিনি মাত্র ৯ দিনে সুস্থ হয়ে গেছেন। এমনকি তার পিসিআর ফলাফল নেগেটিভ আসছে। ওই গবেষক দল আরও বলছে, সন্তানসম্ভবা নারীদের এ ওষুধ প্রয়োগে নেতিবাচক ফলাফল আসতে পারে, এমন আশঙ্কায় তাদের উপর এটি প্রয়োগ করা হয়নি।

ওষুধটি সাধারণত ফ্লুর চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে গত মাসে চীন দাবি করেছিল, তারা করোনার চিকিৎসায় ওষুধটি ব্যবহার করে সফলতা পেয়েছে। বহু দেশ করোনা মোকাবিলায় ওষুধটি ব্যবহারের চিন্তা করছে। তারই সূত্র ধরে বাংলাদেশেও তিনটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এটি করোনার চিকিৎসায় ব্যবহারের জন্য উৎপাদন করবে বলে জানিয়েছে।

জাপান বর্তমানে ২০ টি দেশে আভিগান এর ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছেন। খুব শীঘ্রই হয়ত আভিগান এর বানিজ্যিক ব্যবহার শুরু হবে। বাংলাদেশে বেক্সিমকো ও বিকন ফার্মা এই ওষুধ তৈরি করবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

তাই বলে, এটা মনে করা যাবে না যে, ওষুধটি সর্বক্ষেত্রেই কার্যকর বা এটি সর্বজনস্বীকৃত। এটি একটি প্রাথমিক ধারণা ও খুবই সল্প পরিসরের প্রমাণ। কেননা, ভাইরাসটি যদি তার ধরণ পরিবর্তন করে অভিযোজিত হতে পারে তাহলে হয়ত এ ওষুধও তার বিরুদ্ধে কাজ করতে অক্ষম হতে পারে।

তাই আমাদের প্রয়োজন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। তাই, নিজে সুস্থ থাকা, নিজের পরিবার, সমাজ ও দেশকে করোনাভাইরাসমুক্ত রাখারর জন্য একমাত্র সচেতনতাই সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারে। সে কারণেই আসুন, নিজে সচেতন থাকি, নিজেকে, পরিবারকে এবং দেশকে এই ভয়াবহ মহামারী থেকে রক্ষা করি।

লেখক: প্রাবন্ধিক, কবি ও কথাসাহিত্যিক