নিউজ ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ আরো বাড়িয়েছে সরকার।
শুক্রবার সরকারের এক মুখপাত্র একটি বেসরকারি টেলিভিশনকে এমন তথ্য জানিয়েছেন। ১৪ এপ্রিল থেকে আরো ১১দিন বাড়ছে এই ছুটি। আরো সাধারণ ছুটি বাড়লে তা ২৫ এপ্রিল পর্যন্ত ।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে প্রথমে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে পরিবর্তিত পরিস্থিতিতে তা বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত করা হয়। এর পর তৃতীয় মেয়াদে সাধারণ ছুটি বাড়িয়ে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৪ জনে।আক্রান্ত রোগীদের মধ্যে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।
আক্রান্ত ৯৪ জনের মধ্যে পুরুষ ৬৯ জন ও নারী ২৫ জন। এর মধ্যে ঢাকায় ৩৭ জন এবং নারায়নগঞ্জে আছে ১৬ জন। বাকিরা অন্যান্য জেলায়।
স/এষ্

